নির্ধারিত সময়ে প্রণাম মন্ত্র পাঠের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর ভজনগীতি পরিবেশন করা হয়। পরে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করা হয় এবং পাঠের বিভিন্ন বিষয় ও এর তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা পর্ব শেষে হরিনাম সংকীর্তন করা হয়। এতে উপস্থিত সনাতনী শিক্ষার্থীরা অংশ নেন। ধর্মীয় কার্যক্রম শেষে অংশগ্রহণকারীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
কেন্দ্রীয় উপাসনালয় সনাতনী শিক্ষার্থী পরিষদ, নোবিপ্রবির উদ্যোগে প্রতি সপ্তাহে এ আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা নিয়মিত অংশ নেন।
ধর্মীয় চর্চার পাশাপাশি শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষা ও নৈতিক মূল্যবোধের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।
মতামত