যশোরের অভয়নগর উপজেলা থেকে জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া গেছে। নিখোঁজ ছাত্রীর নাম তনুশ্রী বিশ্বাস (১৪)। সে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নলামারা গ্রামের বাসিন্দা অমর বিশ্বাস ও ঝর্ণা বিশ্বাসের কন্যা।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর দুপুরে তনুশ্রী বাড়ির সামনে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ হওয়ার সময় সে সম্পূর্ণ সুস্থ ছিল বলে তার পরিবার নিশ্চিত করেছে। তনুশ্রীর হদিস না পেয়ে তার পরিবার অত্যন্ত উদ্বিগ্ন ও শোকাহত।
তার নিখোঁজের পর থেকে পরিবার সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর নিয়েছে। আত্মীয়স্বজন, সহপাঠী এবং পরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেও কোনো ইতিবাচক তথ্য পাওয়া যায়নি। এমতাবস্থায়, মেয়ের কোনো সন্ধান না পেয়ে তার পিতা অমর বিশ্বাস যশোর জেলার অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন, যার নম্বর ১৩৯১।
(News copied from- 'হিন্দুস নিউজ')
তনুশ্রী বিশ্বাসের সন্ধান পেতে তার পরিবার সমাজের প্রতিটি মানুষের কাছে সহায়তা কামনা করেছে। দেশের কোনো স্থানে তাকে কেউ দেখে থাকলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে, দ্রুত পরিবারের দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। সংবাদদাতার জন্য উপযুক্ত পুরস্কার ঘোষণা করেছে তার পরিবার।
যোগাযোগ: মনীষা বিশ্বাস — ০১৭৫৬৮৫৬০৫৭
মতামত