হিন্দুস নিউজ
Topic Ads 1
রূপা নিখোঁজের ২৭ দিন: উদ্ধার না করে উল্টো 'অর্থ বাণিজ্য' ও চরিত্র হরণের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

রূপা নিখোঁজের ২৭ দিন: উদ্ধার না করে উল্টো 'অর্থ বাণিজ্য' ও চরিত্র হরণের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

নড়াইলে বোড়ামারা মাধ্যমিক বিদ্যালয়ের ১৫ বছর বয়সী সনাতনী স্কুলছাত্রী রূপা দাস নিখোঁজের ২৭ দিন পার হলেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়েছে স্থানীয় প্রশাসন, যা সংখ্যালঘু সনাতনী সম্প্রদায়ের সুরক্ষা ও মানবাধিকার নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। গত ১৩ সেপ্টেম্বর নড়াইল সদরের বোড়ামারা-তুলারামপুর সড়ক থেকে বোড়ামারা গ্রামের পল্লব দাসের নাবালিকা কন্যা রূপা দাস নিখোঁজ হয়। পরিবারের অভিযোগ, স্কুলে যাওয়ার পথে প্রেমে ব্যর্থ হয়ে সহপাঠী মো. রবিউল ইসলাম ও তার সহযোগীরা তাকে অপহরণ করে। নিখোঁজের পর পরিবার নড়াইল সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পুলিশ তা না নিয়ে জোরপূর্বক অসত্য ও বানোয়াট তথ্য দিয়ে একটি এজাহার (মামলা নং ১৭, তারিখ: ১৪-০৯-২০২৬) দায়ের করে, যা তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। পরিবারের দাবি, নড়াইল সদর থানার তদন্তকারী কর্মকর্তা মো. মাসুদ রানা ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা অভিযুক্তদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ বাণিজ্যের মাধ্যমে প্রধান আসামিদের পালিয়ে যেতে সাহায্য করেন এবং ১৭ সেপ্টেম্বর ভুক্তভোগীকে উদ্ধারের নাটক সাজিয়ে পরিবারকে বিভ্রান্ত করেন। (News copied from- 'হিন্দুস নিউজ) এর মধ্যে গত ২৮ সেপ্টেম্বর রূপার হারিয়ে যাওয়া স্কুলব্যাগ লাইব্রেরিতে রহস্যজনকভাবে উদ্ধার হলেও তাতে অন্য কারও লেখা নাম পাওয়া যায়, যা নিয়ে তদন্তে পুলিশের কোনো আগ্রহ দেখা যায়নি। উল্টো পুলিশের পক্ষ থেকে ভুক্তভোগী নাবালিকার চরিত্র হরণ এবং পরিবারের ওপর নানাভাবে চাপ সৃষ্টির অভিযোগ উঠেছে। পরিবারের পক্ষ থেকে এসআরবি-৬, জেলা প্রশাসক এবং সর্বশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে লিখিত আবেদন জানানো হলেও এখনো পর্যন্ত রূপা দাসের কোনো সন্ধান মেলেনি। দেশের একজন করদাতা নাগরিক হিসেবে সনাতনী পরিবারের প্রতি প্রশাসনের এই চরম অবহেলা ও আইনের অপপ্রয়োগ সার্বিক মানবাধিকার লঙ্ঘনের এক স্পষ্ট দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।

খুলনায় সাব-রেজিস্ট্রার তন্ময় কুমারকে তুলে নেওয়ার অভিযোগ

খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০ মিনিট পর তাকে আবার কার্যালয়ে ফিরিয়ে দেওয়া হয়।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুপুরের খাবারের বিরতির সময় কার্যালয় থেকে বের হয়ে রিকশায় ওঠেন তন্ময় কুমার মণ্ডল। এ সময় চারটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন যুবক তাকে ঘিরে ফেলেন। তাদের মধ্যে দুজন তার সঙ্গে রিকশায় ওঠেন। একজন তার মুখ চেপে ধরেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।পরে কিছু দূর যাওয়ার পর তাকে মোটরসাইকেলে তুলে নগরীর কালীবাড়ি ঘাট এলাকার একটি দোকানে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান শুরু করে। প্রায় ৪০ মিনিট পর তন্ময় কুমার মণ্ডলকে রিকশায় করে আবার তার কার্যালয়ে ফিরতে দেখা যায়। এ সময় তাকে আতঙ্কিত দেখাচ্ছিল।ফিরে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডল বলেন, কয়েকজন যুবক তাকে কালীবাড়ি ঘাটের কাছে একটি দোকানে নিয়ে কিছু কাগজপত্র দেখিয়েছিলেন। সেগুলো সঠিক কি না, তা যাচাই করতে তাকে নেওয়া হয়েছিল বলে জানান তিনি। কাজ শেষ হওয়ার পর তারাই তাকে রিকশায় তুলে দেন বলেও জানান তিনি।তবে কারা তাকে নিয়ে গিয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তন্ময়।পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি এখানে চাকরি করতে এসেছি, দুর্নীতি করার জন্য আসিনি। কোনো দুর্নীতিবাজের সঙ্গে আমি আপস করব না। দুর্নীতি করে কেউ আমাকে টাকা দিতে পারবে না, কারও টাকা আমি অন্যায়ভাবে নেব না।’ঘটনার পর জেলা রেজিস্ট্রার কার্যালয় ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের কেউ কেউ কালীবাড়ি এলাকায় একটি অপরাধী চক্রের তৎপরতার কথা উল্লেখ করলেও, তন্ময় কুমার মণ্ডলকে তুলে নেওয়ার ঘটনার সঙ্গে কোনো নির্দিষ্ট চক্রের সম্পৃক্ততার বিষয়টি এখনো নিশ্চিত নয়।খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। কিছু সময়ের মধ্যেই সাব-রেজিস্ট্রার ফিরে আসেন।ওসি বলেন, সাব-রেজিস্ট্রারের বক্তব্য অনুযায়ী, কয়েকজন ব্যক্তি কিছু কাগজপত্র দেখার জন্য তাকে ঘাট এলাকায় নিয়ে গিয়েছিল এবং পরে ছেড়ে দেয়। তবে কারা তাকে নিয়ে গিয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

খুলনায় সাব-রেজিস্ট্রার তন্ময় কুমারকে তুলে নেওয়ার অভিযোগ

ফটোসাংবাদিক বাদল দাস নিখোঁজ: ডিবি পরিচয়ে রহস্যজনক ফোন

রাজধানীর কেন্দ্রস্থল গুলিস্তান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন দৈনিক নবচেতনা পত্রিকার ফটোসাংবাদিক বাদল দাস (৫০)। গত সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার বিকেল পর্যন্ত সম্ভাব্য সমস্ত জায়গায় পরিবারের সদস্য ও সহকর্মীরা সন্ধান চালিয়েও তার কোনো খোঁজ মেলেনি। দেশের সংখ্যালঘু সনাতনী সম্প্রদায়ের একজন পেশাদার গণমাধ্যমকর্মীর এভাবে আচমকা হাওয়া হয়ে যাওয়ার ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে তার পরিবার, সহকর্মী এবং নাগরিক সমাজের মধ্যে। মানবাধিকার সংগঠনগুলো এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তার নিরাপদ প্রত্যাবর্তনের দাবি জানিয়েছে।​নিখোঁজ বাদল দাস পটুয়াখালী জেলা সদর থানার নতুন বাজার এলাকার বাসিন্দা বাসুদেব দাসের সন্তান। পেশাগত তাগিদে তিনি রাজধানীর গুলিস্তানের শিশু কল্যাণ পরিষদ ভবনে একটি কক্ষে বসবাস করছিলেন। ঘটনার পর সহকর্মীরা তার কক্ষে গিয়ে দেখতে পান, বাদল দাসের ব্যবহৃত মোবাইল ফোনটি রুমেই পড়ে রয়েছে। (News copied from- 'হিন্দুস নিউজ') পরবর্তীতে একটি অজানা নম্বর থেকে ফোন করে দাবি করা হয়, বাদল দাস আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর (ডিবি) হেফাজতে রয়েছেন। তবে বাদল দাসের রুমমেট ফটোসাংবাদিক ফোজিত শেখ বাবু মতিঝিল থানা ও ডিবি কার্যালয়ে বারবার যোগাযোগ করা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে তাকে আটকের বিষয়টি স্বীকার করা হয়নি এবং সেখান থেকেও তার কোনো হদিস মেলেনি। পরবর্তীতে ওই অজ্ঞাত ফোন নম্বরটিতে পুনরায় যোগাযোগের চেষ্টা করা হলে সেটিও বন্ধ পাওয়া যায়। একজন সংখ্যালঘু সাংবাদিকের এভাবে রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়া এবং প্রশাসনের কোনো স্পষ্ট বার্তা না থাকা সার্বিক মানবাধিকার ও সাংবাদিকদের নিরাপত্তার ক্ষেত্রে এক বড় প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দিয়েছে।​সহকর্মী জাকির হোসেন গভীর উদ্বেগ প্রকাশ করে জানান, কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত বাদল দাসের সন্ধান সংক্রান্ত তথ্য মেলেনি। চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে তার পরিবার। নিখোঁজ ফটোসাংবাদিক বাদল দাসের দ্রুত সন্ধান পেতে পরিবার ও মানবাধিকারকর্মীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তার সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে রুমমেট ফোজিত শেখ বাবু অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

ফটোসাংবাদিক বাদল দাস নিখোঁজ: ডিবি পরিচয়ে রহস্যজনক ফোন

নবম শ্রেণির ছাত্রী তনুশ্রীর রহস্যজনক নিখোঁজ

যশোরের অভয়নগর উপজেলা থেকে জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া গেছে। নিখোঁজ ছাত্রীর নাম তনুশ্রী বিশ্বাস (১৪)। সে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নলামারা গ্রামের বাসিন্দা অমর বিশ্বাস ও ঝর্ণা বিশ্বাসের কন্যা।​পরিবার সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর দুপুরে তনুশ্রী বাড়ির সামনে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ হওয়ার সময় সে সম্পূর্ণ সুস্থ ছিল বলে তার পরিবার নিশ্চিত করেছে। তনুশ্রীর হদিস না পেয়ে তার পরিবার অত্যন্ত উদ্বিগ্ন ও শোকাহত।​তার নিখোঁজের পর থেকে পরিবার সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর নিয়েছে। আত্মীয়স্বজন, সহপাঠী এবং পরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেও কোনো ইতিবাচক তথ্য পাওয়া যায়নি। এমতাবস্থায়, মেয়ের কোনো সন্ধান না পেয়ে তার পিতা অমর বিশ্বাস যশোর জেলার অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন, যার নম্বর ১৩৯১।​(News copied from- 'হিন্দুস নিউজ')​তনুশ্রী বিশ্বাসের সন্ধান পেতে তার পরিবার সমাজের প্রতিটি মানুষের কাছে সহায়তা কামনা করেছে। দেশের কোনো স্থানে তাকে কেউ দেখে থাকলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে, দ্রুত পরিবারের দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। সংবাদদাতার জন্য উপযুক্ত পুরস্কার ঘোষণা করেছে তার পরিবার।​যোগাযোগ: মনীষা বিশ্বাস — ০১৭৫৬৮৫৬০৫৭

নবম শ্রেণির ছাত্রী তনুশ্রীর রহস্যজনক নিখোঁজ

নড়াইলে ৯ দিন ধরে নিখোঁজ হিন্দু তরুণী রুপা দাস, উদ্ধারের দাবিতে ভাইয়ের প্রতিবাদ

নড়াইলে ৯ দিন ধরে নিখোঁজ রয়েছে হিন্দু তরুণী রুপা দাস (১৫)। তাকে উদ্ধারের দাবিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে নড়াইল আদালত চত্বরে চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করেছেন তার বড় ভাই সবুজ দাস।এ সময় সবুজ দাসের হাতে ছিল নিখোঁজ বোন রুপা দাসের ছবি ও বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড। চোখে কালো কাপড় বেঁধে তিনি বোনকে দ্রুত উদ্ধারের দাবি জানান।পরিবারের অভিযোগ, গত ১৩ সেপ্টেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পথে রুপা দাস নিখোঁজ হন। পরে তাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেন তার ভাই সবুজ দাস। নিখোঁজ রুপা মাইজপাড়া ইউনিয়নের বোড়ামারা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।রুপা নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। নয় দিন পার হলেও তার সন্ধান না পাওয়ায় দ্রুত তাকে খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্বজনরা।আদালত চত্বরে প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে সবুজ দাস তার বোনের সন্ধান ও উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেন। রুপা দাস কোথায় রয়েছেন এবং তার নিখোঁজ হওয়ার পেছনে কী কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে নিখোঁজ কিশোরীকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছে তার পরিবার।

নড়াইলে ৯ দিন ধরে নিখোঁজ হিন্দু তরুণী রুপা দাস, উদ্ধারের দাবিতে ভাইয়ের প্রতিবাদ