বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের শুভ অভিষেক, গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষার পুরস্কার বিতরণ এবং ধর্ম সম্মোলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২ অক্টোবর) চট্টগ্রাম নগরের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) হল প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাগীশিকের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অতিথি ও গীতানুরাগীরা অংশ নেন।
সকালে পার্থসারথি পূজার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে সমস্বরে গীতাপাঠ ও সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। অতিথিদের বরণ শেষে হয় শুভ উদ্বোধন। এরপর জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য দেন।
অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন তপোবন আশ্রমের অধ্যক্ষ স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ ও চন্দনাইশ লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীশ্রী অজপানন্দ ব্রহ্মচারী মহারাজ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা ও শিল্পপতি বাবুল ঘোষ বাবুন। আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা লায়ন দিলীপ কুমার শীল ও অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী।
অনুষ্ঠানের উদ্বোধক ও নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভাপতি শ্রী ঝুন্টু চৌধুরী। সংবর্ধেয় অতিথি ছিলেন কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক অরুণ মল্লিক। সত্য সনাতন টিভি
প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শুভাশিস শর্মা। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শ্রী প্রীতম চৌধুরী ও নির্বাহী সদস্য দেবাশীষ দত্ত ক্রেডিট।
এ ছাড়া সমাজসেবক ও গীতানুরাগী ডা. রিটন নাথ, শ্রী উৎপল দত্ত, বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সহসভাপতি শিবু প্রসাদ দাশ ও সাধারণ সম্পাদক বাসু চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সভাপতি শ্রী পুলক কান্তি চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক শ্রী সুজন মজুমদার।
দুপুরে ধর্ম সম্মোলন ও গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষার বিভিন্ন বিভাগের পুরস্কার বিতরণ করা হয়। পরে মধ্যাহ্নভোজ শেষে ক ও গ বিভাগের পুরস্কার বিতরণ করা হয়। বিকেলে ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়।
অনুষ্ঠানে বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের নবগঠিত কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে সিনিয়র সহসভাপতি সজল দাশ, শ্যামল বৈদ্য সবুজ ও প্রদীপ কান্তি চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান মিত্র, সহসাধারণ সম্পাদক শিমুল দাশ ও রুপক কান্তি ঘোষ, সাংগঠনিক সম্পাদক মিশন দত্ত সপু, অ্যাডভোকেট উৎপল দাশ ও সৌরভ দাশ বিজয়, অর্থ সম্পাদক বাবলু কুমার ঘোষ, সহঅর্থ সম্পাদক উৎপল চৌধুরী, হিসাব নিরীক্ষণ সম্পাদক অসীম বিশ্বাস টুটুল, দপ্তর সম্পাদক অভিজিৎ চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অনিক দে, সমাজ কল্যাণ সম্পাদক নিমাই সিংহ, সাংস্কৃতিক সম্পাদক সুধামা দাশ সুজন, প্রচার সম্পাদক রুবেল দাশ, প্রকাশনা সম্পাদক বাবুল ধর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিপ্লব কুমার দাশ, মহিলা সম্পাদিকা লিপি তালুকদার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খোকন আইচ অমিত, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক রিটন নাথ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রানু মজুমদার এবং গীতা প্রশিক্ষণ সম্পাদক বিকাশ দত্তসহ অনেকে ছিলেন।
এ ছাড়া লোহাগাড়া, সাতকানিয়া, পটিয়া, চন্দনাইশ, বোয়ালখালী, বাঁশখালী, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন সংসদের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, গীতা ও নৈতিক শিক্ষার প্রসারের মাধ্যমে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের মধ্যে নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও ধর্মীয় শিক্ষার চর্চা বাড়াতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিয়মিত গীতাপাঠ ও নৈতিক শিক্ষার কার্যক্রম আরও বিস্তৃত করার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।
মতামত