হিন্দুস নিউজ

সরকারি তিতুমীর কলেজে সনাতনী নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

| প্রিন্ট সংস্করণ

সরকারি তিতুমীর কলেজে সনাতনী নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সরকারি তিতুমীর কলেজ শাখার উদ্যোগে আয়োজিত সনাতনী নবীন শিক্ষার্থীদের নবীনবরণ-২০২৬ অনুষ্ঠান আনন্দ, উৎসাহ ও সম্প্রীতির মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারি তিতুমীর কলেজ অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, আন্তরিক অভ্যর্থনা ও ভালোবাসার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

আয়োজকরা জানান, নবীন শিক্ষার্থীদের সঙ্গে প্রবীণ শিক্ষার্থীদের পরিচিতি ও পারস্পরিক সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি ভ্রাতৃত্ব, ঐক্য, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের কলেজজীবনের নতুন পথচলাকে স্বাগত জানানো হয়।

শিক্ষা, সংস্কৃতি, ঐক্য ও সাংগঠনিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে নবীন শিক্ষার্থীরা আগামী দিনে নিজেদের মেধা, মনন ও যোগ্যতার বিকাশ ঘটিয়ে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

অনুষ্ঠান থেকে নবীন শিক্ষার্থীদের আগামীর শিক্ষাজীবন সাফল্য, সম্ভাবনা ও গৌরবে পরিপূর্ণ হওয়ার প্রত্যাশা জানানো হয়। একই সঙ্গে তাদের শিক্ষা ও সাংগঠনিক জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য কামনা করা হয়।

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সরকারি তিতুমীর কলেজ শাখার আয়োজনে অনুষ্ঠিত এ নবীনবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে পড়ে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬

সরকারি তিতুমীর কলেজে সনাতনী নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x