হিন্দুস নিউজ

ইয়াবাসহ মন্দির পরিচালনা কমিটির সভাপতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ

ইয়াবাসহ মন্দির পরিচালনা কমিটির সভাপতি গ্রেপ্তার
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

পটুয়াখালীর বাউফলে ২৪ পিস ইয়াবাসহ অন্তর দাস (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শুক্রবার রাতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অন্তর দাস জেলার দশমিনা উপজেলা সদরের নলখোলা বাজার জুয়েলারী পট্টি এলাকার কানাই দাসের ছেলে। অপরাধের দায় ব্যক্তির নিজস্ব হলেও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দশমিনা উপজেলা সদরের নলখোলা বাজার শ্রী শ্রী কালি মাতা মন্দির পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন। (News copied from- 'হিন্দুস নিউজ') এছাড়া তিনি দৈনিক ‘প্রতিদিনের সংবাদ’ ও ‘এশিয়ান টেলিভিশনের’ দশমিনা উপজেলা প্রতিনিধি হিসেবে যুক্ত ছিলেন বলেও জানা গেছে।

​গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজারের পশ্চিম পাশে সড়কে অভিযান চালায়। সে সময় অন্তর দাসের কাছ থেকে ২৪ পিস ইয়াবা উদ্ধার করা হলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে বাউফল থানায় হস্তান্তর করা হয়। এ প্রসঙ্গে এশিয়ান টেলিভিশনের পটুয়াখালী জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম তনু জানান, বিষযটি সম্পর্কে তারা অবহিত হয়েছেন এবং তদন্তে সত্যতা প্রমাণিত হলে বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে, কারণ আইনের ঊর্ধ্বে কেউই নয়। অন্যদিকে দশমিনা থানা সূত্রে জানা গেছে, এর আগেও অন্তর দাসের বিরুদ্ধে থানায় দায়ের হওয়া একটি চুরি মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত অন্তর দাসের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরপূর্বক তাকে আদালতে পাঠানো হয়েছে। অপরাধে যে-ই জড়িত থাকুক না কেন, সমাজকে মাদকমুক্ত রাখতে এবং নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে আইনের সুষ্ঠু প্রয়োগের দাবি জানাচ্ছে সচেতন মহল।

বিষয় : সনাতনী পুলিশ আটক পুলিশ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ইয়াবাসহ মন্দির পরিচালনা কমিটির সভাপতি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x