হিন্দুস নিউজ

নড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্গাপূজা প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ভক্তি, আনন্দোৎসব ও ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত সার্বজনীন শারদীয় দুর্গোৎসব। আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ৫ অক্টোবর ২০২৬ সোমবার উপজেলা অডিটোরিয়ামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

দুর্গাপূজা সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করার দৃঢ় প্রত্যয় নিয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য মো. শফিকুর রহমান (কিরণ)।

নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাইয়ুম খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস, নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তাজুল ইসলাম, নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ রয়েল মাঝি, ডিঙ্গামানিক সত্যনারায়ণের সেবা মন্দিরের সাধারণ সম্পাদক মুকুল রায়, নড়িয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অজিত ঘোষ, সদস্য সচিব রিপন সাধু, নড়িয়া বিহারী লাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টুলাল রায় ও সুশীল বাছাড়।

সভায় নড়িয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা, পূজার সময় শৃঙ্খলা বজায় রাখা এবং নির্বিঘ্নে প্রতিমা বিসর্জনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় বিভিন্ন পূজা কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন ভোজেশ্বর দাসপাড়া পূজা মণ্ডপ, ঘোষপাড়া পূজা মণ্ডপ, দর্জিপাড়া পূজা মণ্ডপ, বাড়ৈপাড়া পূজা মণ্ডপ, কান্দাপাড়া পূজা মণ্ডপ ও ডিঙ্গামানিক কালিখোলা পূজা মণ্ডপের নেতৃবৃন্দ।

বক্তারা আসন্ন দুর্গাপূজাকে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের উৎসব হিসেবে শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পূজামণ্ডপগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পাশাপাশি পূজা কমিটি ও স্থানীয়দের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাইয়ুম খান বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে পূজা কমিটি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পরে আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

নড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্গাপূজা প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x