হিন্দুস নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় ৬২৮ মণ্ডপে দুর্গাপূজা, গত বছরের চেয়ে বেড়েছে ৫০টি

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ব্রাহ্মণবাড়িয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। এ বছর জেলার ৯টি উপজেলায় মোট ৬২৮টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় ৫০টি বেশি।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দুর্গাপূজা প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ।

সভায় জানানো হয়, গত বছর জেলায় ৫৭৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২৮টিতে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৮৫টি, নাসিরনগরে ১৪২টি, নবীনগরে ১৩২টি, বিজয়নগরে ৬৪টি, সরাইলে ৫৬টি, কসবায় ৫৬টি, বাঞ্ছারামপুরে ৪৬টি, আখাউড়ায় ২৯টি এবং আশুগঞ্জে ১৮টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

প্রস্তুতিমূলক সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন কমিটিগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

সভায় পুলিশ সুপার, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জেলা পূজা উদযাপন পরিষদ এবং পূজা উদযাপন ফ্রন্টের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর থেকে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ৬২৮ মণ্ডপে দুর্গাপূজা, গত বছরের চেয়ে বেড়েছে ৫০টি

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x