হিন্দুস নিউজ

জমি ও পারিশ্রমিক বিরোধে মর্মান্তিক পরিণতি

বিরোধ মেটাতে গিয়ে প্রাণ হারালেন প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়, আটক ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ

বিরোধ মেটাতে গিয়ে প্রাণ হারালেন প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়, আটক ২
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

দিনাজপুরের পার্বতীপুরে বিরোধের জেরে মারামারির ঘটনায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হিন্দু ধর্মাবলম্বী প্রবীণ প্রধান শিক্ষককে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ২৫ অক্টোবর ২০২৬ তারিখে দিনাজপুর জেলার পার্বতীপুর থানাধীন বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। নিহত শিক্ষক মনোরঞ্জন রায় (৫৫) চিরিরবন্দর উপজেলার চক সুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামের প্রয়াত শিক্ষক আজিজুল হকের বাড়ির নির্মাণকাজের পারিশ্রমিক, ইউক্যালিপ্টাস গাছের কাঠের গুড়ির হিসাব এবং শ্রমিকদের মজুরি বণ্টন নিয়ে কাঠমিস্ত্রি ফরতাজ হোসেনের সঙ্গে প্রয়াত আজিজুল মাস্টারের ছেলে আল-রোমানের তীব্র বিরোধ সৃষ্টি হয়। এছাড়া ওই বাড়ির পার্শ্ববর্তী রাস্তার জমি নিয়েও আল-রোমানদের সঙ্গে স্থানীয় উচ্ছৃঙ্খল যুবক আশিকুজ্জামান আলো মিয়া ও তার ভাই আসাদুজ্জামানের দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। উল্লেখ্য, আসামী ফরতাজ হোসেন প্রয়াত শিক্ষক আজিজুল হকের স্ত্রী মোছাঃ রোমানা আক্তারের ধর্ম পিতা এবং নিহত শিক্ষক মনোরঞ্জন রায় ছিলেন প্রয়াত আজিজুল হকের অত্যন্ত সুহৃদ বন্ধু। প্রায় ১৩ বছর পূর্বে বন্ধু আজিজুল হকের অকাল মৃত্যুর পর মানবিক তাগিদ ও স্নেহের টানে তার পরিবারের অভিভাবক হিসেবে দেখাশোনা করে আসছিলেন শিক্ষক মনোরঞ্জন রায়। সে সূত্রেই সংশ্লিষ্ট পরিবার ও আসামী পক্ষের সঙ্গে শিক্ষক মনোরঞ্জন রায়ের পূর্ব থেকেই জানাশোনা ও সম্পর্ক ছিল।

​ঘটনার দিন দুপুরে ফরতাজ হোসেন, আশিকুজ্জামান আলো মিয়া ও আসাদুজ্জামান একজোট হয়ে আল-রোমানদের বাড়িতে উপস্থিত হয় এবং আল-রোমানের মা মোছাঃ রোমানা আক্তারের সঙ্গে তীব্র বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে পরিস্থিতি শান্ত করা ও বিরোধ মীমাংসার তাগিদে সেখানে উপস্থিত হন নিরীহ শিক্ষক মনোরঞ্জন রায়। কিন্তু দুষ্কৃতকারীরা তার ওপর চড়াও হয় এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই সজনে গাছের ডাল ও ভারী লাঠি দিয়ে তার ওপর বর্বরোচিত হামলা চালায়। আত্মরক্ষার্থে শিক্ষক মনোরঞ্জন রায় পালানোর চেষ্টা করলে (News copied from- 'hindus news') হামলাকারীরা তাকে ধাওয়া করে চরম নৃশংসতায় মারধর করতে থাকে। হামলায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে তিনি সংজ্ঞাহীন অবস্থায় পার্শ্ববর্তী একটি ধানক্ষেতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে স্থানীয়রা রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় তাকে উদ্ধার করে প্রয়াত আজিজুল হকের বাড়িতে নিয়ে গেলে কর্তব্যরতরা তাকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার তাৎক্ষণিক খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পার্বতীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। ঘটনার খবর পেয়ে দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন, বিপিএম-সেবা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় পুলিশ তাত্পক্ষণিক অভিযান শুরু করে। পুলিশ ঘটনার পরপরই প্রত্যক্ষদর্শীদের সহায়তায় পার্বতীপুর থেকে আসাদুজ্জামান (৩২) এবং গভীর রাতে চিরিরবন্দর থানার হাসিমপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্যতম প্রধান আসামী আশিকুজ্জামান আলো মিয়া (৩৫)-কে গ্রেফতার করে। স্থানীয় মানবাধিকার কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা নিরীহ প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়ের ওপর এই নৃশংস হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত বিচারিক প্রক্রিয়ায় জড়িত সকল আসামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিষয় : সনাতনী হত্যা বিচার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বিরোধ মেটাতে গিয়ে প্রাণ হারালেন প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়, আটক ২

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x