যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসের প্রথম সারির প্রকাশনা সংস্থা 'এলসেভিয়ার'-এর যৌথ গবেষণায় বিশ্বসেরা শীর্ষ ২ শতাংশ শিক্ষক ও বিজ্ঞানীদের তালিকায় স্থান করে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. নেপাল চন্দ্র রায়। গত ৭ অক্টোবর আন্তর্জাতিক এই সম্মানিত তালিকাটি প্রকাশিত হওয়ার পর থেকেই শিক্ষাঙ্গনসহ দেশজুড়ে বইছে আনন্দের হাওয়া। বিশ্বের প্রভাবশালী এই তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট ২২ জন শিক্ষক-গবেষক জায়গা করে নিয়েছেন, যাঁদের মধ্যে ড. নেপাল চন্দ্র রায়ের এই অর্জন শিক্ষা ও প্রযুক্তি খাতে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বদরবারে এক নতুন উচ্চতায় উন্নীত করেছে।
দীর্ঘদিন ধরে গণিতশাস্ত্রের জটিল ও তাত্ত্বিক নানা শাখায় ডাব্লিউবি সহ একাধিক আন্তর্জাতিক স্বীকৃত জার্নালে তাঁর যুগান্তকারী অসংখ্য গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। বিজ্ঞান চর্চা ও গবেষণায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে গণিত বিভাগের সহকর্মী, শিক্ষার্থী ও গুণগ্রাহীদের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভিনন্দন ও শ্রদ্ধা জানানো হয় (News copied from- 'হিন্দুস নিউজ')। সনাতনী সমাজ তথা পুরো জাতির জন্য এই সাফল্য এক অসামান্য গৌরবের বার্তা বহন করে নিয়ে এসেছে। অদম্য মেধা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে একজন শিক্ষক কীভাবে বিশ্বমঞ্চে স্বজাতির নাম উজ্জ্বল করতে পারেন, ড. নেপাল চন্দ্র রায় সেই দৃষ্টান্তই স্থাপন করলেন। তাঁর এই ঐতিহাসিক স্বীকৃতি উদীয়মান নতুন প্রজন্মের গবেষকদের বৈশ্বিক গবেষণাক্ষেত্রে আরও এগিয়ে যেতে এবং মানবকল্যাণে অবদান রাখতে গভীরভাবে অনুপ্রাণিত করবে।
মতামত