হিন্দুস নিউজ

মৌলভীবাজারে হিন্দু যুবককে হত্যা, লাশ মিলল গাছের ডালে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ

মৌলভীবাজারে হিন্দু যুবককে হত্যা, লাশ মিলল গাছের ডালে
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

মৌলভীবাজারের রাজনগরে ভূমি অফিসের টয়লেট ট্যাংকির ওপর থেকে পিন্টু কর (২০) নামে এক হিন্দু যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার কদমহাটা ভূমি অফিসের ট্যাংকির ওপর বসানো অবস্থায় একটি গাছের ডালের সঙ্গে গলায় রশি পেঁচানো মরদেহটি উদ্ধার করা হয়। তবে পিন্টুর পরিবারের দাবি, তাঁকে হত্যা করে মরদেহ গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে।

নিহত পিন্টু কর মৌলভীবাজার সদর উপজেলার হাসানপুর গ্রামের সুশেন্দু করের ছেলে। তাঁর বয়স ২০ বছর। তিনি কদমহাটার পাশের এলাকায় থাকতেন। পিন্টুর এক বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, পিন্টু একটি কোম্পানির ডিলারশিপের কাজ করতেন। নিজেই পণ্য কিনে বিভিন্ন জায়গায় সরবরাহ করতেন। মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। এরপর রাতে তাঁর সঙ্গে পরিবারের সদস্যদের আর যোগাযোগ হয়নি।

পিন্টুর স্ত্রী বীথি কর জানান, স্বামী বাড়ি থেকে বের হওয়ার পর রাত ৯টার দিকে তাঁকে ফোন করেন। কিন্তু ফোন বন্ধ পান। তাঁর ভাসুরও একাধিকবার ফোন করেও যোগাযোগ করতে পারেননি। বুধবার সকালে স্থানীয় এক ব্যক্তি এসে ভূমি অফিসের ট্যাংকির ওপর পিন্টুর ঝুলন্ত মরদেহ পাওয়ার খবর দেন।

বীথি করের দাবি, বাড়ি থেকে বের হওয়ার সময় তিনি কোনো টাকা-পয়সাও সঙ্গে নেননি। তাঁর স্বামীকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে তাঁদের সন্দেহ।

স্থানীয়রা জানান, বুধবার সকালে কদমহাটা ভূমি অফিসের টয়লেট ট্যাংকির ওপর বসানো এবং পাশের একটি গাছের ডালের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় পিন্টুর মরদেহ দেখতে পান তাঁরা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে রাজনগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মৌলভীবাজারে হিন্দু যুবককে হত্যা, লাশ মিলল গাছের ডালে

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x