হিন্দুস নিউজ

সংখ্যালঘুদের নিরাপত্তা ও ৮ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হত্যা, ধর্ষণ, নির্যাতন এবং মন্দির ও বসতবাড়ি ভাঙচুরের প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট’। শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) বিকেল ৩টায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সংগঠনের নেতারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। তারা বলেন, এসব ঘটনা কোনো বিচ্ছিন্ন অপরাধ নয় বরং পরিকল্পিত ও সংগঠিত সহিংসতার বহিঃপ্রকাশ। এই ভয়াবহ পরিস্থিতির প্রতিবাদে এবং নির্যাতিত জনগোষ্ঠীর ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে তারা রাস্তায় নেমেছেন।

সংগঠনটির প্রতিষ্ঠাকালীন প্রতিনিধি প্রসেনজিৎ কুমার হালদারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, "সব কথার এক কথা, মানতে হবে আট দফা"—এই স্লোগানকে সামনে রেখে আন্দোলন পরিচালিত হচ্ছে। প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এই সমাবেশ থেকে ৫টি আশু দাবি তুলে ধরা হয়:

১. সারা দেশে সংখ্যালঘুদের ওপর পরিকল্পিত নির্যাতনের বিরুদ্ধে রাষ্ট্রের কঠোর পদক্ষেপ গ্রহণ।

২. হত্যা, ধর্ষণ ও সহিংসতার ঘটনার নিরপেক্ষ বিচার নিশ্চিত করা।

৩. দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান।

৪. সংখ্যালঘু জনগোষ্ঠীর জানমাল ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ।

৫. ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন।

সমাবেশে বক্তারা বলেন, “এই ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে নীরবতা মানেই অন্যায়ের পক্ষে অবস্থান।” ঐক্যের আহ্বান জানিয়ে নেতারা স্লোগান দেন— “আমি চাই না বিভেদ, আমি চাই ঐক্য। যেখানে ঐক্য নেই, সেখানে ন্যায় নেই।”

শুক্রবার ছুটির দিনে আয়োজিত এই কর্মসূচিতে সনাতনী সম্প্রদায়ের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ অংশ নেন এবং অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সংখ্যালঘুদের নিরাপত্তা ও ৮ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x