শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

বুদ্ধিমান জাতির তালিকায় শীর্ষে জাপান, বাংলাদেশের অবস্থান কত?

| প্রিন্ট সংস্করণ

বুদ্ধিমান জাতির তালিকায় শীর্ষে জাপান, বাংলাদেশের অবস্থান কত?
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান জাতির তালিকায় আবারও শীর্ষস্থান ধরে রাখল জাপান। মার্কিন গবেষণা সংস্থা World Population Review প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, গড় আইকিউ ১০৬.৪৮ নিয়ে বিশ্বের ১৯৯টি দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে জাপান। এই তালিকাটি ব্রিটিশ মনোবিদ রিচার্ড লিনের দীর্ঘদিনের গবেষণা ও বিভিন্ন আন্তর্জাতিক আইকিউ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের অবস্থান এই তালিকায় বেশ পিছিয়ে। ৭৪.৩৩ গড় আইকিউ স্কোর নিয়ে বাংলাদেশ রয়েছে ১৫০তম স্থানে। সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশিদের বুদ্ধিমত্তা নিয়ে নানা রকম হাস্যরস চললেও, এই আন্তর্জাতিক সূচক বাস্তবে দেশের শিক্ষাব্যবস্থা, পুষ্টি, আর্থসামাজিক অবস্থা ও মানসিক বিকাশের সামগ্রিক চিত্রকেই প্রতিফলিত করে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

বিশ্বের শীর্ষ ছয়টি অবস্থানই দখল করেছে এশিয়ার দেশগুলো। জাপানের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে তাইওয়ান (১০৬.৪৭), তৃতীয় স্থানে সিঙ্গাপুর (১০৫.৮৯)। এরপর রয়েছে হংকং, চীন ও দক্ষিণ কোরিয়া। অন্যদিকে যুক্তরাষ্ট্র ২৯তম এবং যুক্তরাজ্য শীর্ষ দশের বাইরেই রয়েছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেও বাংলাদেশের অবস্থান তুলনামূলকভাবে দুর্বল। ভারতের গড় আইকিউ ৭৬.৭৪ (১৪৩তম), পাকিস্তানের ৮০ (১২০তম) এবং এমনকি যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানও ৮২ স্কোর নিয়ে ১০৩তম স্থানে রয়েছে। প্রতিবেশী মিয়ানমার, থাইল্যান্ড ও শ্রীলঙ্কাও এই সূচকে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে।

বিশেষজ্ঞদের মতে, একটি দেশের আইকিউ গড় অনেকাংশে নির্ভর করে শিক্ষা, শিশুপুষ্টি, মানসিক বিকাশ, প্রযুক্তিগত অগ্রগতি এবং সামগ্রিক সামাজিক পরিবেশের ওপর। তাই এই তালিকাকে অপমান বা বিদ্রূপের বদলে ভবিষ্যৎ উন্নয়নের জন্য একটি সতর্কবার্তা হিসেবেই দেখা উচিত।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বুদ্ধিমান জাতির তালিকায় শীর্ষে জাপান, বাংলাদেশের অবস্থান কত?

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x