শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ভক্তি–কীর্তনে মুখরিত হবে মাইজদী: ঠাকুর রামচন্দ্র দেবের ১৬৬তম আবির্ভাব তিথি মহোৎসব শুরু ২৬ জানুয়ারি

ভক্তি, কীর্তন ও নামযজ্ঞের আবহে নোয়াখালীর জেলা শহর মাইজদীতে পালিত হতে যাচ্ছে পরম আরোগ্য শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের ১৬৬তম আবির্ভাব তিথি মহোৎসব। আগামী ১২ই মাঘ ১৪৩২ বাংলা, ২৬শে জানুয়ারি ২০২৬ ইং (সোমবার) থেকে ১৪ই মাঘ ১৪৩২ বাংলা, ২৮শে জানুয়ারি ২০২৬ ইং (বুধবার) পর্যন্ত তিন দিনব্যাপী অহোরাত্র জন্মোৎসব অনুষ্ঠিত হবে।

জানা গেছে, জন্মোৎসব মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ মহোৎসবে প্রতিদিন ভক্তিমূলক নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ করা হবে। উৎসবের শুরুতেই ২৫শে জানুয়ারি (রবিবার) শংকর মঠের মহারাজের তত্ত্বাবধানে গীতা যজ্ঞ অনুষ্ঠিত হবে। এদিন দুপুরে প্রসাদ বিতরণ ও ভোগের বাটার আয়োজন রাখা হয়েছে।

২৬শে জানুয়ারি (সোমবার) দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত বেদবানী পাঠ ও ঠাকুর প্রসঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত গীতি আলেখ্য পরিবেশনের পর সন্ধ্যা ৬টায় ১৬৬তম জন্মোৎসব উপলক্ষে গঙ্গা আহ্বান, উৎসব অধিবাস ও মহানাম যজ্ঞের শুভ সূচনা করা হবে। এদিন রাতে সত্যনারায়ণ পূজা ও অন্ন প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকবে।

২৭শে জানুয়ারি (মঙ্গলবার) দিনব্যাপী শ্রী শ্রী নামযজ্ঞ অনুষ্ঠিত হবে। মধ্যাহ্নে ঠাকুরের পূজা ও প্রসাদ বিতরণ এবং সায়াহ্নে সত্যনারায়ণ পূজা ও প্রসাদ বিতরণ করা হবে। ২৮শে জানুয়ারি (বুধবার) ঠাকুরের জন্মতিথি উপলক্ষে বিহিত পূজা, আরতি ও মহা প্রসাদ বিতরণের মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

এছাড়াও বৃহস্পতিবার প্রাতে শ্রী শ্রী নামযজ্ঞ সমাপণ এবং নগর পরিক্রমার মাধ্যমে এ মহোৎসবের পরিসমাপ্তি ঘটবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ভক্তি–কীর্তনে মুখরিত হবে মাইজদী: ঠাকুর রামচন্দ্র দেবের ১৬৬তম আবির্ভাব তিথি মহোৎসব শুরু ২৬ জানুয়ারি

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x