হিন্দুস নিউজ

ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাসকে নৃশংস হত্যার প্রতিবাদে আগামীকাল ঢাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা

| প্রিন্ট সংস্করণ

ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাসকে নৃশংস হত্যার প্রতিবাদে  আগামীকাল ঢাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ময়মনসিংহের ভালুকা উপজেলায় কথিত ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু গার্মেন্টস শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে অর্ধমৃত করে গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। চলতি বছরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ধারাবাহিক হত্যাকাণ্ড, ধর্ষণ, উপাসনালয়ে হামলা ও মিথ্যা ধর্ম অবমাননার মামলার প্রেক্ষাপটে এই হত্যাকে সাম্প্রদায়িক সহিংসতার ভয়াবহতম উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন মানবাধিকারকর্মী ও সংখ্যালঘু সংগঠনগুলো।

গত ১৮ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে ময়মনসিংহের ভালুকা উপজেলার গার্মেন্টস শ্রমিক দিপু চন্দ্র দাসকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তুলে একদল উগ্র জনতা নির্মমভাবে মারধর করে। পরে তাঁকে অর্ধমৃত অবস্থায় একটি গাছে ঝুলিয়ে শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ নৃশংস হত্যাকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।

সংখ্যালঘু সংগঠকদের দাবি, দিপু দাসের হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। চলতি ডিসেম্বর মাসেই দেশের বিভিন্ন জেলায় একাধিক সংখ্যালঘু হত্যার ঘটনা ঘটেছে। ৬ ডিসেম্বর রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও প্রধান শিক্ষক যোগেশ চন্দ্র রায় এবং তাঁর স্ত্রী সুবর্ণা রায়কে হত্যা করা হয়। ৫ ডিসেম্বর ফরিদপুরের সালথায় মৎস্য ব্যবসায়ী উৎপল সরকারকে এবং ২ ডিসেম্বর নরসিংদীর রায়পুরায় বাড়ি থেকে ডেকে নিয়ে স্বর্ণ ব্যবসায়ী প্রাণতোষ কর্মকারকে গুলি করে হত্যা করা হয়। এসব ঘটনায় এখনো দোষীদের বিরুদ্ধে কার্যকর বিচার না হওয়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

এই প্রেক্ষাপটে সংখ্যালঘু ঐক্যমোর্চার ব্যানারে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন, ইসকনসহ অসংখ্য সামাজিক, ধর্মীয় ও মানবাধিকার সংগঠন সারা দেশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে। ঢাকার কর্মসূচি জাতীয় প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত হবে আগামী ২২ ডিসেম্বর ২০২৫, সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে।

সংগঠনগুলোর নেতৃবৃন্দ HindusNews-কে জানান, ভালুকায় দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে তাঁর লাশ গাছে ঝুলিয়ে আগুনে পোড়ানোর মতো বর্বর ঘটনা প্রমাণ করে দেশে সংখ্যালঘুদের জীবনের নিরাপত্তা চরম ঝুঁকিতে রয়েছে। তাঁরা এই হত্যাকাণ্ডসহ চলতি বছরে সংঘটিত অর্ধশতের বেশি হত্যা ও ধর্ষণ এবং প্রায় অর্ধ সহস্রাধিক সাম্প্রদায়িক সহিংসতার নিরপেক্ষ তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংখ্যালঘু সংগঠনগুলোর মতে, মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগকে পুঁজি করে সহিংসতা ছড়ানো একটি পরিকল্পিত অপচেষ্টা, যা রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতা ও মানবাধিকারের মৌলিক নীতির পরিপন্থী। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে তারা সরকার ও প্রশাসনের কাছে সংখ্যালঘু ও আদিবাসীদের জীবন, সম্পদ ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানাবে বলে জানিয়েছে।

এই প্রতিবাদ কর্মসূচিতে দেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরাও সংহতি প্রকাশ করবেন বলে আয়োজকরা নিশ্চিত করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাসকে নৃশংস হত্যার প্রতিবাদে আগামীকাল ঢাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা

প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x