বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি ব্যাটার ও নোয়াখালী এক্সপ্রেসের ক্রিকেটার সৌম্য সরকার কন্যা সন্তানের বাবা হয়েছেন।
জানা গেছে, সৌম্য সরকারের কন্যা সন্তানের জন্ম হয়েছে যুক্তরাষ্ট্রে।
এ কারণেই বিপিএলের শুরুতে দলের সঙ্গে যোগ দিতে কিছুটা দেরি হয়েছিল এই ক্রিকেটারের।

সৌম্য সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি কন্যা সন্তানের জন্মের কথা উল্লেখ না করলেও একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে স্ত্রী প্রিয়ন্তী দেবনাথ পূজার সঙ্গে একটি ছবি শেয়ার করেন তিনি। ছবিতে সৌম্যর মাথায় ‘DAD’ লেখা টুপি ও একই লেখা টি-শার্ট, আর তার স্ত্রীর মাথায় ‘MOM’ লেখা টুপি দেখা যায়। আর ক্যাপশনে লিখা, ‘একটি নতুন অধ্যায়ের সূচনা।’
পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ভাইরাল হয়ে যায়।
জাতীয় দলের সতীর্থ ক্রিকেটার, ক্রীড়া বিশ্লেষক ও অসংখ্য ভক্ত-অনুরাগী সৌম্য-প্রিয়ন্তী দম্পতিকে অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসিয়ে দেন। অনেকেই তাদের কন্যা সন্তানের সুস্বাস্থ্য, সুন্দর ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করেন।
উল্লেখ্য, প্রিয়ন্তী দেবনাথ পূজার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন সৌম্য সরকার। চার বছরের দাম্পত্য জীবনে এবার তাদের ঘরে এলো নতুন অতিথি।
HindusNews পরিবারের পক্ষ থেকে সৌম্য সরকার ও তার পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
মতামত