হিন্দুস নিউজ
Topic Ads 1
বাংলাদেশী জঙ্গিবাদের সম্পৃক্ততার অভিযোগে বর্ধমানে ইমাম গ্রেপ্তার

বাংলাদেশী জঙ্গিবাদের সম্পৃক্ততার অভিযোগে বর্ধমানে ইমাম গ্রেপ্তার

​(নিউজ কপিড ফ্রম- ‘হিন্দুস নিউজ’)​মঙ্গলবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের একটি মসজিদ থেকে ইমাম পিয়ার মহম্মদ শেখকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এনআইএ সূত্রের খবর, ইমামের বিরুদ্ধে বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) শাখা আইএমকে-র সাথে যোগাযোগের অভিযোগ রয়েছে। মঙ্গলবার সকালে এনআইএ-র একটি দল স্থানীয় পুলিশের সহায়তায় ওই মসজিদে হানা দিয়ে ইমাম শেখকে আটক করে। মঙ্গলকোট থানায় দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয় এবং পরে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।​তদন্তকারীরা ইমামের কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি ডায়েরি, বেশ কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস এবং আসামের একটি নির্দিষ্ট সংগঠনের নথিপত্র বাজেয়াপ্ত করেছেন। তদন্তকারীদের একটি সূত্র জানিয়েছে যে, ইমামের মোবাইল ফোনে বাংলাদেশের বেশ কয়েকটি ফোন নম্বর মিলেছে। আধিকারিকরা তাঁর বাংলাদেশে আসা-যাওয়ার বিবরণ এবং পাসপোর্টের তথ্য খতিয়ে দেখছেন এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে তাঁর যোগসূত্র এবং যোগাযোগের গভীরতা নির্ধারণের চেষ্টা করছেন।