হিন্দুস নিউজ

অসংক্রামক রোগ ও জনস্বাস্থ্য নিয়ে যুগান্তকারী গবেষণা

৭৯ হাজার ৬০০-এর বেশি সাইটেশন অর্জন করে অনন্য উচ্চতায় গবেষক পালাশ চন্দ্র বণিক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ

৭৯ হাজার ৬০০-এর বেশি সাইটেশন অর্জন করে অনন্য উচ্চতায় গবেষক পালাশ চন্দ্র বণিক
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন দেশের প্রথিতযশা গবেষক ও শিক্ষাবিদ পালাশ চন্দ্র বণিক। স্বাস্থ্যবিজ্ঞান ও জনস্বাস্থ্যবিষয়ক গবেষণায় তাঁর অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ গুগল স্কলার প্রোফাইলে সাইটেশনের সংখ্যা ৭৯ হাজার ৬৬৭ ছাড়িয়ে গেছে, যা বৈশ্বিক পরিমণ্ডলে তাঁর গবেষণার গভীর প্রভাব ও গ্রহণযোগ্যতার এক অনন্য মাইলফলক। বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের (বিইউএইচএস) নন-কমিউনিকেবল ডিজিজেস (এনসিডি) বিভাগের এই সহযোগী অধ্যাপক অসংক্রামক রোগের ঝুঁকিপূর্ণ উপাদান, ডায়াবেটিসের জটিলতা এবং হৃদ্‌রোগ নিয়ে কাজ করে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বমঞ্চে সনাতন সমাজ ও দেশের জন্য গৌরব বয়ে এনেছেন।

​তাঁর এই সুদূরপ্রসারী কাজের একটি বড় অংশজুড়ে রয়েছে বৈশ্বিক রোগের বোঝা বা গ্লোবাল বার্ডেন অব ডিজিজ (জিবিডি) গবেষণা। বিশ্বের বিভিন্ন দেশের রোগ, মৃত্যু এবং স্বাস্থ্যঝুঁকির তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে জনস্বাস্থ্যের সামগ্রিক চিত্র তুলে ধরার ক্ষেত্রে তিনি অসামান্য ভূমিকা রেখে চলেছেন। বিশ্বের মর্যাদাপূর্ণ গবেষণা সাময়িকী ‘দ্য ল্যানসেট’ এবং ‘জার্নাল অব দ্য আমেরিকান কলেজ অব কার্ডিওলজি’তে তাঁর একাধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। ২০২০ সালে প্রকাশিত গ্লোবাল বার্ডেন অব ডিজিজ স্টাডির অধীনে ২০৪টি দেশে রোগ ও আঘাতের বৈশ্বিক বোঝা বিশ্লেষণসংক্রান্ত গবেষণায় তিনি সহলেখক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শুধু আন্তর্জাতিক পরিসংখ্যান নয়, ২০২৩ সালের ডিসেম্বরে ‘দ্য ল্যানসেট গ্লোবাল হেলথ’-এ প্রকাশিত ১৯৯০ থেকে ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশের রোগ ও স্বাস্থ্যঝুঁকির পরিবর্তনসংক্রান্ত গবেষণাতেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।

​News copied from- 'হিন্দুস নিউজ'

​আন্তর্জাতিক পরিসরে এমন বর্ণাঢ্য সাফল্যের পাশাপাশি তিনি দেশের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের গবেষণাকাজে নিবিড়ভাবে তত্ত্বাবধান করছেন। তিনি ইন্টারন্যাশনাল সোসাইটি অব হাইপারটেনশনের গবেষণা ফেলো এবং ইন্টারন্যাশনাল সোসাইটি অব কার্ডিওভাসকুলার ডিজিজ এপিডেমিওলজি অ্যান্ড প্রিভেনশনের ফেলো হিসেবে বিশ্বমানের গবেষণা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর এই বহুমুখী অবদান কেবল চিকিৎসাবিজ্ঞান ও জনস্বাস্থ্য সুরক্ষায় নয়, বরং দেশের প্রতিটি মানুষের মৌলিক স্বাস্থ্য অধিকার নিশ্চিত করার লড়াইয়ে এক অনুপ্রেরণাদায়ক অধ্যায়।

বিষয় : সনাতনী চিকিৎসা আন্তর্জাতিক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬

৭৯ হাজার ৬০০-এর বেশি সাইটেশন অর্জন করে অনন্য উচ্চতায় গবেষক পালাশ চন্দ্র বণিক

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x