হিন্দুস নিউজ

‘হিরোজ অব হেলথ’ থেকে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের সহযোগী ডিন বাংলাদেশের মালবিকা সরকার

অভ্র অর্পন
অভ্র অর্পন
| প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের সহযোগী ডিন বাংলাদেশের মালবিকা সরকার
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

​বিশ্বজনস্বাস্থ্য গবেষণায় মেধা, শ্রম ও অসামান্য নেতৃত্বের স্বাক্ষর রেখে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সনাতনী সমাজ তথা সমগ্র বাঙালি জাতির মুখ উজ্জ্বল করেছেন অধ্যাপক ডা. মালবিকা সরকার। চট্টগ্রাম মেডিকেল কলেজের এই কৃতি ও প্রাক্তন শিক্ষার্থী বর্তমানে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ব্রাউন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পাবলিক হেলথের বৈশ্বিক সম্পৃক্ততা বিভাগের সহযোগী ডিন এবং আচরণগত ও সামাজিক বিজ্ঞানের অধ্যাপক হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।  

​চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে চিকিৎসাশাস্ত্রে স্নাতক সম্পন্ন করার পর উচ্চশিক্ষা ও গবেষণার অদম্য নেশায় তিনি পাড়ি জমান বিশ্বসেরা বিদ্যাপীঠগুলোতে। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্যে স্নাতকোত্তর ডিগ্রি এবং জার্মানির ঐতিহ্যবাহী হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন। এছাড়াও সুইডেনের বিখ্যাত কারোলিনস্কা ইনস্টিটিউট থেকে তিনি উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। কর্মজীবনের শুরুতে দেশের তৃণমূল ও কমিউনিটি পর্যায়ে সাধারণ মানুষের চিকিৎসা এবং প্রজননস্বাস্থ্য সুরক্ষায় তিনি নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছেন।  

​পরবর্তীতে ব্র্যাকের স্বাস্থ্য ও উন্নয়ন কার্যক্রমের সাথে যুক্ত হয়ে প্রান্তিক ও গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা এবং নারীর স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা রাখেন। ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক ও সহযোগী ডিন হিসেবেও তিনি দীর্ঘদিন মেধার স্বাক্ষর রেখেছেন। (News copied from- 'হিন্দুস নিউজ') ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর আন্তর্জাতিক পর্যায়ে তাঁর গবেষণা ও একাডেমিক নেতৃত্বের পরিধি আরও ব্যাপকভাবে বিস্তৃত হয়। বাস্তবায়নবিজ্ঞান, জনস্বাস্থ্য কর্মসূচির মূল্যায়ন এবং গবেষণালব্ধ জ্ঞানকে সরাসরি মানুষের কল্যাণে ও বাস্তব স্বাস্থ্যসেবায় প্রয়োগ করাই তাঁর গবেষণার মূল লক্ষ্য।  

​তিন দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য পেশাগত জীবনে অধ্যাপক মালবিকা সরকারের ১৫৮টি আন্তর্জাতিক মানের গবেষণা প্রবন্ধ এবং সাতটি বইয়ের অধ্যায় প্রকাশিত হয়েছে। শুধু তাই নয়, জনস্বাস্থ্য গবেষণা ও দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন আন্তর্জাতিক প্রকল্পে এক কোটিরও বেশি মার্কিন ডলারের অনুদান সংগ্রহের সাথে তিনি সরাসরি যুক্ত ছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং গ্যাভিসহ বিশ্বের প্রথম সারির বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার বিরল অভিজ্ঞতা রয়েছে এই গুণী চিকিৎসকের। বিশ্বজনস্বাস্থ্যে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৮ সালে তিনি ‘উইমেন ইন গ্লোবাল হেলথ’-এর মর্যাদাপূর্ণ ‘হিরোজ অব হেলথ’ সম্মাননায় ভূষিত হন।  

বিষয় : সনাতনী আমেরিকা উচ্চশিক্ষা আন্তর্জাতিক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের সহযোগী ডিন বাংলাদেশের মালবিকা সরকার

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x