হিন্দুস নিউজ

হিন্দুধর্মের বহুত্ববাদী দর্শনের প্রশংসায় নিউইয়র্কের মেয়র

হিন্দুধর্মের শাশ্বত প্রজ্ঞা ও রামায়ণ-মহাভারতের নৈতিকতার প্রশংসায় নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

সনাতন ধর্মের শাশ্বত সৌন্দর্য, গভীর প্রজ্ঞা এবং উদার বহুত্ববাদী দর্শনের ভূয়সী প্রশংসা করেছেন নিউইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানি। মঙ্গলবার (১৭ নভেম্বর) নিউইয়র্কে আয়োজিত এক বর্ণাঢ্য দীপাবলি উদযাপন অনুষ্ঠানে তিনি হিন্দুধর্মের প্রাচীন ধর্মগ্রন্থ, রামায়ণ ও মহাভারতের কালজয়ী শিক্ষার কথা তুলে ধরেন। নিউইয়র্কের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত-আমেরিকান মেয়র হিসেবে এই অনুষ্ঠান আয়োজন করতে পারাকে তিনি নিজের জীবনের অন্যতম বড় সম্মান ও সৌভাগ্য বলে অভিহিত করেন।

​অনুষ্ঠানে নিজের শেকড় ও পারিবারিক ঐতিহ্যের কথা স্মরণ করে জোহরান মামদানি জানান, তার মা পাঞ্জাবি-হিন্দু এবং বাবা গুজরাটি-উগান্ডীয় মুসলিম। শৈশব থেকেই মায়ের পরিবারের কাছ থেকে সনাতন ধর্মের গভীর দর্শন ও ঐতিহ্য জানার সুযোগ হয়েছে তার। তিনি বলেন, ‘আমাদের অভিন্ন ঐতিহ্য কখনোই কোনো একটি ভাষা, ধর্ম কিংবা পরিচয়ের গণ্ডিতে সীমাবদ্ধ ছিল না। ছোটবেলা থেকেই মায়ের পরিবারের কাছ থেকে আমি শিখেছি, হিন্দুধর্মের মধ্যে কতটা সৌন্দর্য ও প্রজ্ঞা লুকিয়ে আছে।’

​হিন্দুধর্মের উদার ও মানবিক দর্শনের ব্যাখ্যা দিয়ে মেয়র মামদানি বলেন, সনাতন ধর্মের প্রাচীন শাস্ত্র মানুষকে শেখায় যে সত্যে পৌঁছানোর পথ বহু এবং প্রতিটি মানুষের ভেতরেই একই ঐশ্বরিক আলো বিরাজমান। মানুষ মন্দিরে, মসজিদে, গুরুদুয়ারায় প্রার্থনা করুক কিংবা কোনো ধর্ম অনুসরণ না করুক—সবার মধ্যেই সেই একই সত্তা বিদ্যমান।

​(News copied from- 'হিন্দুস নিউজ')

​মহাকাব্য রামায়ণ ও মহাভারতের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, এই দুটি গ্রন্থ কেবল ধর্মীয় আখ্যান নয়, বরং পারিবারিক বন্ধন, দায়িত্ববোধ ও নৈতিকতার শ্রেষ্ঠ পাঠশালা। তার ভাষায়, ‘রামায়ণ আমাদের শেখায়, আমরা কেমন ভাই, স্ত্রী, স্বামী ও বন্ধু হতে চাই। আর মহাভারত আমাদের বাস্তব পরিবারের চিত্র দেখায়, যেখানে সাহসী বীর কিংবা জ্ঞানী ব্যক্তিরাও ভুল করেন এবং ব্যক্তিগত আনুগত্যের ঊর্ধ্বে নিজের ধর্মীয় ও নৈতিক কর্তব্যকে স্থান দিতে হয়।’ তিনি আরও উল্লেখ করেন, হিন্দু ঐতিহ্যের এই অহিংস ও ন্যায়ভিত্তিক শিক্ষা কেবল উপাসনার গণ্ডিতে সীমাবদ্ধ থাকেনি, বরং মহাত্মা গান্ধীর লবণ সত্যাগ্রহ এবং মার্টিন লুথার কিং জুনিয়রের মতো বিশ্বনেতাদের মানবাধিকার আন্দোলনেও গভীর প্রেরণা জুগিয়েছে।

​দীপাবলির এই পবিত্র মঞ্চে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রে সনাতনী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চলমান ধর্মীয় বিদ্বেষ, বৈষম্য এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধেও কড়া বার্তা দেন নিউইয়র্কের মেয়র। গত এক বছরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে হিন্দু মন্দিরগুলোকে লক্ষ্যবস্তু করে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, একসময় সমাজের প্রান্তিক পর্যায়ে থাকা ঘৃণা এখন রাজনৈতিক প্রচারণার কেন্দ্রে চলে এসেছে। ওয়াশিংটন হোক কিংবা দিল্লি—বিশ্বের যেকোনো প্রান্তে ভয় ও বিদ্বেষ ছড়ানোর রাজনীতি চলুক না কেন, তা সম্মিলিতভাবে প্রত্যাখ্যান করতে হবে। যাদের পরিচয় ও নিজ দেশে বসবাসের অধিকার নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, সেই সব সংখ্যালঘু ও অভিবাসী মানুষের পাশে দাঁড়িয়ে মামদানি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, ‘আপনারা আপনাদের নিজের ঘরেই আছেন।’

বিষয় : আমেরিকা আন্তর্জাতিক সনাতন ধর্ম

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬

হিন্দুধর্মের শাশ্বত প্রজ্ঞা ও রামায়ণ-মহাভারতের নৈতিকতার প্রশংসায় নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x