হিন্দুস নিউজ
Topic Ads 1
ভালুকায় রবীন্দ্র ঋষি হত্যার বিচার ও পীরগঞ্জে হামলার প্রতিবাদে বিএসপির সংবাদ সম্মেলন

ভালুকায় রবীন্দ্র ঋষি হত্যার বিচার ও পীরগঞ্জে হামলার প্রতিবাদে বিএসপির সংবাদ সম্মেলন

 ময়মনসিংহের ভালুকায় নরসুন্দর রবীন্দ্র ঋষি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং রংপুরের পীরগঞ্জে ধর্মীয় অবমাননার অভিযোগকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)।বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সনাতন পার্টির উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।বাংলাদেশ সনাতন পার্টির সভাপতি অনুপ কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়।এ সময় উপস্থিত ছিলেন ধর্মযাজক প্রণবানন্দ মহারাজ, সন্তোষ চন্দ্র দাস, টনি মল্লিক, সুবীর কান্তি ধর, মানিক চন্দ্র সাহা, বিশ্বজিৎ সরকার, প্রসনজিৎ বকশী, আশুতোষ ঘোষ, সুজিত দাস, সুজন বিশ্বাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অ্যাডভোকেট সুমন কুমার রায় বলেন, ময়মনসিংহের ভালুকায় নরসুন্দর রবীন্দ্র ঋষি হত্যাকাণ্ড এবং রংপুরের পীরগঞ্জে ধর্মীয় অবমাননার অভিযোগকে কেন্দ্র করে সনাতন সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বাংলাদেশ সনাতন পার্টি গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত।তিনি বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ উঠলে তার বিচার অবশ্যই দেশের প্রচলিত আইন ও আদালতের মাধ্যমে হতে হবে। কোনো অভিযোগকে কেন্দ্র করে ব্যক্তি বা সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট কিংবা আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।লিখিত বক্তব্যে জানানো হয়, রংপুরের পীরগঞ্জে ধর্মীয় অবমাননার অভিযোগকে কেন্দ্র করে তিনটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা হয়েছে এবং পুলিশ গ্রেপ্তারের তথ্য জানিয়েছে। অন্যদিকে, ভালুকায় রবীন্দ্র ঋষি হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেপ্তারের তথ্য সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে বলে উল্লেখ করেন সংগঠনের নেতারা।তবে শুধু গ্রেপ্তার নয়, প্রতিটি ঘটনার পেছনের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।সংবাদ সম্মেলনে ভালুকার হত্যাকাণ্ডের পেছনে পূর্ববিরোধ, ব্যক্তিগত শত্রুতা, পরিকল্পিত হামলা কিংবা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্‌ঘাটনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে তদন্তের প্রকৃত তথ্য জনসমক্ষে প্রকাশের দাবি জানায় সংগঠনটি।এ সময় বাংলাদেশ সনাতন পার্টির পক্ষ থেকে মোট নয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে রবীন্দ্র ঋষি হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, পীরগঞ্জে হামলা ও লুটপাটের ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের রাজনৈতিক বা সামাজিক পরিচয় নির্বিশেষে আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা ও ক্ষয়ক্ষতির প্রতিকার নিশ্চিত করা।এ ছাড়া ধর্মীয় অবমাননার অভিযোগের ক্ষেত্রে আইনানুগ তদন্ত ও বিচার নিশ্চিত করা, ধর্মীয় পরিচয়ের কারণে কোনো ব্যক্তি বা সম্প্রদায়ের ওপর হামলা প্রতিরোধ, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সব নাগরিকের সমান নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।শারদীয় দুর্গাপূজার আগে দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুরের অভিযোগের বিষয়টিও সংবাদ সম্মেলনে তুলে ধরেন নেতারা। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের শনাক্ত এবং আইনের আওতায় আনার দাবি জানান তারা।পাশাপাশি দেশের ধর্মীয় উপাসনালয়, প্রতিমা, ধর্মীয় অনুষ্ঠান এবং ধর্মীয় সংখ্যালঘু নাগরিকদের জানমালের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ও আগাম নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।লিখিত বক্তব্যে অ্যাডভোকেট সুমন কুমার রায় আরও বলেন, ধর্ম, জাতি, পেশা কিংবা পরিচয় নির্বিশেষে প্রত্যেক নাগরিকের নিরাপদে বসবাস করার অধিকার রয়েছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আইনের শাসন, ন্যায়বিচার, ধর্মীয় স্বাধীনতা এবং সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব।এ সময় সদ্য সমাপ্ত শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সরকার, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিরোধী দল এবং দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলাদেশ সনাতন পার্টি।একই সঙ্গে দুর্গাপূজার সময় দেশের বিভিন্ন স্থানের সংবাদ তুলে ধরে জনসচেতনতা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জনগণকে অবহিত করায় গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানানো হয়।সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, ভালুকার রবীন্দ্র ঋষি হত্যাকাণ্ড, পীরগঞ্জের হামলা, ভাঙচুর ও লুটপাট এবং দুর্গাপূজার আগে সংঘটিত প্রতিমা ভাঙচুরের অভিযোগগুলোও গণমাধ্যমে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা হবে।সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে বাংলাদেশ সনাতন পার্টির পক্ষ থেকে বলা হয়, দেশে কোনো ধরনের সাম্প্রদায়িক সংঘাত, প্রতিশোধ কিংবা সহিংসতা নয়, বরং শান্তি, সম্প্রীতি, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠাই তাদের মূল প্রত্যাশা।সংগঠনের পক্ষ থেকে বলা হয়, “আমরা কোনো প্রতিশোধ চাই না; আমরা চাই ন্যায়বিচার। আমরা কোনো সংঘাত চাই না; আমরা চাই আইনের শাসন। আমরা কোনো বিশেষ সুবিধা চাই না; আমরা চাই সকল নাগরিকের সমান নিরাপত্তা ও অধিকার।”এ সময় সকল নাগরিকের ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার রক্ষায় সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন শেষ করা হয়।

ধর্মীয় উগ্রবাদ ও মব সন্ত্রাস প্রতিরোধে ১০ দফা দাবি, দেশব্যাপী আন্দোলনের ঘোষণা

মৌলবাদ, মব সন্ত্রাস, ধর্মীয় ও সাংস্কৃতিক নিপীড়ন, সাম্প্রদায়িক বৈষম্য এবং সব ধরনের আগ্রাসনের বিরুদ্ধে ন্যায়বিচার ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রাজধানীতে সংবাদ সম্মেলন করেছে ‘সৌহার্দ্যের বাংলাদেশ’ নামের একটি সামাজিক ঐক্যজোট। সংবাদ সম্মেলন থেকে ১০ দফা দাবি উত্থাপনের পাশাপাশি আগামী নভেম্বর মাসে দেশব্যাপী স্মারকলিপি প্রদান, মানববন্ধন, বিক্ষোভ, মশাল মিছিল ও লংমার্চসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।বুধবার (২৮ অক্টোবর ২০২৬) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সুফি-সুন্নি, সনাতন, বৌদ্ধ, খ্রিস্টান, সাম্যবাদী, বাউল, আদিবাসী ও সংস্কৃতিমনস্ক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, মানবিক ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ‘সৌহার্দ্যের বাংলাদেশ’ সামাজিক ঐক্যজোট গঠিত হয়েছে। দেশের সব ধর্ম, সম্প্রদায়, জাতিগোষ্ঠী ও মতাদর্শের মানুষের সাংবিধানিক অধিকার, ধর্মীয় স্বাধীনতা, জীবন, সম্পদ, সংস্কৃতি ও মর্যাদা রক্ষায় শান্তিপূর্ণ এবং আইনসম্মত আন্দোলন পরিচালনা করাই এই জোটের অন্যতম উদ্দেশ্য।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দেশের বিভিন্ন স্থানে মাজার, মন্দির, আখড়া, খানকা, দরবার, ধর্মীয় উপাসনালয়, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও লোকজ ঐতিহ্যের ওপর হামলা এবং ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করা হয়। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানানো হয়।আয়োজকদের উত্থাপিত ১০ দফা দাবির প্রথমেই রয়েছে দেশের সব ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সমান নিরাপত্তা নিশ্চিত করা। মাজার, মন্দির, পূজামণ্ডপ, ওরশ, মেলা, যাত্রা, নাটক, সংগীতানুষ্ঠান, কনসার্ট এবং নারী ও কন্যাশিশুদের ক্রীড়া প্রতিযোগিতাসহ সব শান্তিপূর্ণ ও আইনসঙ্গত আয়োজনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।দ্বিতীয় দাবিতে মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু নির্যাতন, যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। প্রয়োজনে এ ধরনের অপরাধ প্রতিরোধে নতুন আইন প্রণয়নেরও আহ্বান জানানো হয়।তৃতীয় দাবিতে নিরাপত্তার অজুহাতে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ওপর অযৌক্তিক নিষেধাজ্ঞা আরোপ বন্ধ করার কথা বলা হয়। আয়োজকরা বলেন, ওরশ, পূজা, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা শান্তিপূর্ণ সমাবেশ বন্ধ না করে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা করা রাষ্ট্রের দায়িত্ব।চতুর্থ দাবিতে ধর্মীয় পরিচয়, বিশ্বাস, অবিশ্বাস কিংবা ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগকে কেন্দ্র করে সংঘটিত হত্যা, হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও মব সহিংসতার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করা হয়।এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে মাওলানা রইস উদ্দিন, দিপু চন্দ্র দাস, শামীম আল জাহাঙ্গীর আল সুরেশ্বরী ওরফে শামীম এবং ওয়াহিদুজ্জামান শামীমসহ বিভিন্ন ব্যক্তিকে ঘিরে উত্থাপিত সহিংসতার অভিযোগ তদন্তের দাবি জানানো হয়।পাশাপাশি রংপুরে গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের ওপর সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ, সুনামগঞ্জের দোয়ারাবাজার, তাহিরপুর, কুমিল্লার হোমনা ও মানিকগঞ্জসহ বিভিন্ন এলাকায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে হামলার ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত দাবি করা হয়। ধর্ম রক্ষার নামে মৃত ব্যক্তির মরদেহের অবমাননার অভিযোগগুলোরও বিচার দাবি করেন আয়োজকরা।পঞ্চম দাবিতে ওরশ উদযাপনের ক্ষেত্রে হয়রানিমূলক অনুমতি গ্রহণের নিয়ম বাতিল এবং শান্তিপূর্ণভাবে ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠান পালনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।ষষ্ঠ দাবিতে বাউল, ফকির, সুফি সাধক ও সনাতনী সাধুদের ধর্মীয় ও আধ্যাত্মিক প্রতীক ব্যবহারের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানানো হয়। বাউল-ফকিরদের চুল ও জটা, সাধুদের ত্রিশূল, রুদ্রাক্ষ, কণ্ঠি, বালা এবং অন্যান্য ধর্মীয় প্রতীক বহনের কারণে কাউকে অপমান, নির্যাতন বা সামাজিকভাবে হেনস্তা করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।একই সঙ্গে বাংলার লোকায়ত ধর্মীয় ও আধ্যাত্মিক ঐতিহ্য, সাধনসংগীত, প্রাচীন বিশ্বাস এবং ঐতিহাসিক সাংস্কৃতিক নিদর্শন সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়।সপ্তম দাবিতে নারীর জীবন, শরীর, মর্যাদা, স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়। নারী নির্যাতন, যৌন সহিংসতা, পোশাকের কারণে হেনস্তা, বাল্যবিবাহ এবং নারীদের শিক্ষা, কর্মসংস্থান, ক্রীড়া ও সংস্কৃতিচর্চায় বাধা দেওয়ার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।এ ছাড়া কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা, আইন অনুযায়ী বেতনসহ মাতৃত্বকালীন ছুটি এবং বিদেশে নারী শ্রমিক পাঠানোর ক্ষেত্রে শ্রম অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।অষ্টম দাবিতে দেশের ঐতিহাসিক সুফি মাজার ও খানকার ধর্মীয় স্বাতন্ত্র্য, ঐতিহ্য এবং সম্পত্তির সুরক্ষার দাবি জানানো হয়। শাহজালাল, শাহপরান, শাহ আলী, খানজাহান আলী, বায়েজিদ বোস্তামীসহ ঐতিহাসিক মাজারগুলোর ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার পাশাপাশি ওয়াকফ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রয়োজনীয় আইন সংস্কারের দাবি তুলে ধরা হয়।নবম দাবিতে অর্পিত ও পূর্বতন শত্রু সম্পত্তি-সংক্রান্ত আইন ও প্রশাসনিক ব্যবস্থার কারণে ক্ষতিগ্রস্ত হিন্দু নাগরিকদের সম্পত্তির অধিকার পুনর্মূল্যায়নের আহ্বান জানানো হয়।আয়োজকরা দাবি করেন, বৈধ মালিকানা ও উত্তরাধিকার প্রমাণিত হলে সিএস খতিয়ানসহ ঐতিহাসিক দলিল, ভূমি রেকর্ড এবং আদালতের সিদ্ধান্ত বিবেচনা করে প্রকৃত মালিক বা বৈধ উত্তরাধিকারীদের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে অবৈধ ভূমি দখল, জাল দলিল ও প্রশাসনিক অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।দশম দাবিতে সনাতনী সম্প্রদায়ের অধিকার আদায়ের আন্দোলনে গ্রেপ্তার ব্যক্তিদের মামলা নিরপেক্ষভাবে পর্যালোচনা এবং আইনানুগ মুক্তির দাবি জানানো হয়।বিশেষ করে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ সনাতনী সম্প্রদায়ের অস্তিত্ব, নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার রক্ষার আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট গ্রেপ্তার ব্যক্তিদের মামলার ন্যায়সংগত পর্যালোচনার আহ্বান জানানো হয়।আয়োজকরা বলেন, যেসব ব্যক্তির বিরুদ্ধে কেবল শান্তিপূর্ণ ও আইনসম্মত মতপ্রকাশ কিংবা আন্দোলনে অংশগ্রহণের কারণে মামলা হয়েছে এবং যাদের বিরুদ্ধে অপরাধের বিশ্বাসযোগ্য প্রমাণ নেই, তাদের দ্রুত আইনানুগ মুক্তি নিশ্চিত করতে হবে।সংবাদ সম্মেলনে ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নভেম্বর মাসজুড়ে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়।ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৩ থেকে ৫ নভেম্বর দেশের ৬৪ জেলায় জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। একই সঙ্গে জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পাঠানো এবং ৫ নভেম্বর সরাসরি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়।এরপর আগামী ১৩ নভেম্বর দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন, বিক্ষোভ, শপথ গ্রহণ ও মশাল মিছিল অনুষ্ঠিত হবে।এ ছাড়া আগামী ২০ নভেম্বর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাকা-ময়মনসিংহ অভিমুখে লংমার্চ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, দ্রুততম সময়ের মধ্যে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা না হলে আন্দোলন আরও জোরদার করা হবে। প্রয়োজনে দেশব্যাপী অনশনসহ নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে।অনুষ্ঠানে সংবাদ সম্মেলনের বিষয়বস্তু সংক্ষেপে তুলে ধরেন মাহাথির মোহাম্মদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাসান সুরেশ্বরী নুরী দিপু। আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন অ্যাডভোকেট সুমন কুমার রায়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন নাসির উদ্দীন চিশতী।এ সময় উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় প্রতিনিধি ভিক্ষু সুনন্দ প্রিয়, খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি, যুগ্ম সম্পাদক মো. ইব্রাহিম মিয়া, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আব্দুল রতন কাফী, আল্লামা হানিফ নুরী, বাংলাদেশ সনাতন পার্টির (বিএসপি) ধর্মযাজক প্রণবানন্দ মহারাজ, সন্তোষ চন্দ্র দাস, টনি মল্লিক ও প্রসেনজিৎ বকশীসহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।সংবাদ সম্মেলনে আয়োজকরা আরও বলেন, ‘সৌহার্দ্যের বাংলাদেশ’ কোনো ধর্ম, সম্প্রদায় কিংবা মতাদর্শের বিরুদ্ধে নয়। বরং ধর্মীয় উগ্রবাদ, মব সন্ত্রাস, সাম্প্রদায়িক বৈষম্য, নারী নির্যাতন, সাংস্কৃতিক দমন-পীড়ন এবং সব ধরনের আইনবহির্ভূত আগ্রাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলাই তাদের লক্ষ্য।তারা মনে করেন, রাষ্ট্রের প্রধান দায়িত্ব নাগরিকের ধর্মীয় বিশ্বাস বা সাংস্কৃতিক চর্চাকে নিয়ন্ত্রণ করা নয়; বরং প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার, জীবন, স্বাধীনতা, নিরাপত্তা ও মানবিক মর্যাদা নিশ্চিত করা।সংবাদ সম্মেলন থেকে ধর্ম-বর্ণ, জাতিগোষ্ঠী ও মতাদর্শ নির্বিশেষে দেশের সব গণতন্ত্রকামী, মানবতাবাদী ও অসাম্প্রদায়িক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।আয়োজকদের প্রত্যাশা, আইনের শাসন, ন্যায়বিচার, সমঅধিকার, ধর্মীয় স্বাধীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে এমন একটি বাংলাদেশ গড়ে উঠবে, যেখানে সব সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্ম, বিশ্বাস ও সংস্কৃতি নিয়ে নিরাপদে এবং মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবেন।

ধর্মীয় উগ্রবাদ ও মব সন্ত্রাস প্রতিরোধে ১০ দফা দাবি, দেশব্যাপী আন্দোলনের ঘোষণা

বাংলাদেশ হিন্দু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন সুমন কুমার রায়

 সাংগঠনিক ও পেশাগত কাজে ব্যস্ততার কারণ দেখিয়ে বাংলাদেশ হিন্দু পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের পদসহ সংগঠনের সব কার্যক্রম থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন সুমন কুমার রায়।শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।ফেসবুক পোস্টে সুমন কুমার রায় লেখেন, “আমার সাংগঠনিক ও পেশাগত কর্ম ব্যস্ততার কারণে বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের পদসহ সকল কার্যক্রম থেকে অব্যাহতি ঘোষণা করছি। সংগঠনের সাফল্য কামনা করছি।”তাঁর এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে সংগঠন থেকে সরে দাঁড়ানোর পেছনে সাংগঠনিক ও পেশাগত ব্যস্ততার বাইরে অন্য কোনো কারণ রয়েছে কি না, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।এদিকে তাঁর অব্যাহতির ঘোষণার বিষয়ে বাংলাদেশ হিন্দু পরিষদের কেন্দ্রীয় নেতৃত্বের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।সুমন কুমার রায় তাঁর পোস্টে সংগঠনের ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন। তবে তাঁর অব্যাহতির পর কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব কে পালন করবেন, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশ হিন্দু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন সুমন কুমার রায়

বাংলাদেশ সনাতন পার্টি - বিএসপি চট্টগ্রাম জেলার উদ্যোগে রাষ্ট্রের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

গত  ০২ অক্টোবর, ২০২৬ খ্রি., শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি) চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে "বাংলাদেশে বসবাসরত সনাতনী সম্প্রদায়ের সার্বিক ঐক্য, জান-মালের নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার বাস্তবায়ন নিশ্চিতকরণে রাষ্ট্রের করণীয়" শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি শ্রী নারায়ণ মজুমদার এবং সঞ্চালনা করেন জেলা কমিটির অর্থ ও দপ্তর সম্পাদক শ্রী নয়ন বিশ্বাংগ্রী।উক্ত মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -সু,মহান অতিথি: মেঘনা গ্রুপের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিল্পপতি শ্রী সজিব সিংহ (রুবেল)মান্যবর অতিথি: জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ-সভাপতি শ্রী মিলন শর্মাপ্রধান বক্তা বিএসপি কেন্দ্রীয়  কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট সুমন কুমার রায় বিশেষ অতিথি:বিএসপি আন্তর্জাতিক শাখার সহ-সভাপতি শ্রী টমাস দেবনাথ,  সাধারণ সম্পাদক শ্রী জুয়েল দাশ জিতু, ফেনী জেলা সভাপতি শ্রী সুশান্ত শর্মা, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শ্রী প্রণবানন্দ মহারাজ, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ চন্দ্র দাশ, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শ্রী টনি মল্লিক, লক্ষ্মীপুর জেলার সাধারণ সম্পাদক শ্রী পিটন কর্মকার।মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী মিঠুন নিলয় দাশ। চট্টগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি শ্রী গৌরাঙ্গ প্রসাদ দে, সাধারণ সম্পাদক এডভোকেট শ্রী সঞ্জয় চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী অজয় ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক পন্ডিত শ্রী শুভ ভট্টাচার্য তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক সাগর দাশ সহ চান্দগাঁও, চকবাজার, সদরঘাট, বন্দর, বাকলিয়া, কোতোয়ালী, আকবরশাহ সহ বিভিন্ন থানা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের নেতৃবৃন্দ।সভায় বক্তারা বলেন, বাংলাদেশের সনাতনী সম্প্রদায় এদেশের মাটি ও সংবিধানের অবিচ্ছেদ্য অংশ। সনাতনীদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা, সকল প্রকার সাম্প্রদায়িক হামলা ও বৈষম্য রোধ করা এবং সংবিধানে প্রদত্ত সম-অধিকার বাস্তবায়ন করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। বক্তারা সনাতনী সমাজের সার্বিক ঐক্য সুদৃঢ় করার উপর গুরুত্বারোপ করেন এবং নিম্নোক্ত দাবি উত্থাপন করেন:   ১.সনাতন জাগরণ   জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মাচারীর দ্রুত মুক্তি ২. সংখ্যালঘু সুরক্ষা আইন দ্রুত প্রণয়ন ও বাস্তবায়ন।৩. দুর্গাপূজা সহ সকল ধর্মীয় উৎসবে রাষ্ট্রীয় নিরাপত্তা জোরদার করা।৪. সনাতনী সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন।পরিশেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সনাতনী ঐক্য গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

বাংলাদেশ সনাতন পার্টি - বিএসপি চট্টগ্রাম জেলার উদ্যোগে রাষ্ট্রের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মীরসরাইয়ে বিদ্যার্থী বৃত্তি পরীক্ষায় ২,৫৮৭ পরীক্ষার্থী, ৭৬ বছর বয়সে অংশ নিলেন শোভা মল্লিক

শিক্ষা অর্জনের যে কোনো নির্দিষ্ট বয়স নেই, তারই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ৭৬ বছর বয়সী শোভা মল্লিক। চট্টগ্রামের মীরসরাই উপজেলায় সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে আয়োজিত ‘বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা-২০২৬’-এ অংশ নিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। শুধু শোভা মল্লিক নন, ষাটোর্ধ্ব আরও কয়েকজন প্রবীণ পরীক্ষার্থীও অংশ নিয়েছেন এ পরীক্ষায়। শুক্রবার (২ অক্টোবর) উপজেলার ছয়টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষায় আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, মোট ২ হাজার ৫৮৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ে আয়োজকবৃন্দসনাতন বিদ্যার্থী সংসদ, মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন বয়সী সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন। পরীক্ষার জন্য মীরসরাই উপজেলার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়। কেন্দ্রগুলো হলো মিঠাছরা উচ্চ বিদ্যালয়, মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়, জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়, সরকারহাট নজরআলী রুপজান উচ্চ বিদ্যালয়, বারৈয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় এবং করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়।আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, পরীক্ষায় তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা ‘ক’ ও ‘খ’ বিভাগে অংশগ্রহণ করে। পাশাপাশি বিভিন্ন বয়সী পরীক্ষার্থীদের জন্য রাখা হয় ‘গ’ বিভাগ। এই বিভাগে প্রবীণদের অংশগ্রহণ এবারের বৃত্তি পরীক্ষাকে বিশেষভাবে আলোচনায় নিয়ে এসেছে। তাঁদের মধ্যে ৭৬ বছর বয়সী শোভা মল্লিকের অংশগ্রহণ ছিল অন্যতম আকর্ষণ। আয়োজকদের দাবি, তিনি এবারের পরীক্ষায় দেশের সর্বোচ্চ বয়সী পরীক্ষার্থী।শোভা মল্লিক ছাড়াও প্রবীণ পরীক্ষার্থীদের মধ্যে ৬৪ বছর বয়সী ঝুনু দত্ত ও মঞ্জু দাস, ৬২ বছর বয়সী চন্দনা দত্ত এবং ৬১ বছর বয়সী বুকুল দে পরীক্ষায় অংশগ্রহণ করেন। জীবনের প্রবীণ পর্যায়েও তাঁদের এ ধরনের জ্ঞানচর্চামূলক আয়োজনে অংশগ্রহণ উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আগ্রহ সৃষ্টি করে। তাঁদের অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষা ও জ্ঞান অর্জনের ক্ষেত্রে বয়স যে কোনো বাধা নয়, সেই বার্তাই উঠে এসেছে।ছবি:মিঠাছড়া উচ্চ বিদ্যালয়।৭৬ বছর বয়সী পরিক্ষার্থী শোভা মল্লিক কেন্দ্রভিত্তিক প্রকাশিত তথ্যে দেখা যায়, মিঠাছরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৯২ জন, মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৮১ জন, জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৮৩ জন, সরকারহাট নজরআলী রুপজান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৪১ জন, বারৈয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৩৭ জন এবং করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহণের জন্য তালিকাভুক্ত ছিলেন। ছয়টি কেন্দ্রের প্রকাশিত সংখ্যার যোগফল দাঁড়ায় ২ হাজার ৫৮৬ জন। তবে আয়োজকদের দেওয়া মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৫৮৭ জন হওয়ায় এ ক্ষেত্রে একজনের পার্থক্য রয়েছে।পরীক্ষা কার্যক্রম পরিদর্শন ও আয়োজনে উপস্থিত ছিলেন মীরসরাই পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বাবু সুভাষ সরকার, মীরসরাই পূজা উদযাপন পরিষদের সভাপতি অনির্বাণ চৌধুরী রাজীব, মীরসরাই সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি সোহাগ মজুমদার, সাধারণ সম্পাদক উজ্জ্বল চৌধুরী এবং সনাতন বিদ্যার্থী সংসদ কেন্দ্রীয় কমিটির সহ-মানবাধিকার সম্পাদক মুন মহাজন। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রিপন গোপ পিন্টু। এ সময় আশপাশের বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীরাও উপস্থিত থেকে পরীক্ষার কার্যক্রম প্রত্যক্ষ করেন।পরীক্ষাকে কেন্দ্র করে ছয়টি কেন্দ্রেই শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিশেষ করে প্রবীণ পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল আলোচনার অন্যতম বিষয়। স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের পাশাপাশি প্রবীণদের অংশগ্রহণ প্রজন্মের মধ্যে জ্ঞানচর্চার আগ্রহ, ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধের চর্চাকে উৎসাহিত করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।পরিক্ষার হল পরিদর্শনে SVS কেন্দ্রীয় কমিটিআয়োজকদের মতে, নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার, জ্ঞানচর্চায় আগ্রহ সৃষ্টি এবং শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এ ধরনের বৃত্তি পরীক্ষার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণের সুযোগ তৈরি হওয়ায় এ আয়োজনের পরিসর আরও বিস্তৃত হয়েছে।মীরসরাইয়ের ছয়টি কেন্দ্রে বিপুলসংখ্যক পরীক্ষার্থীর অংশগ্রহণকে স্থানীয় সনাতনী শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের ব্যাপক সম্পৃক্ততার প্রতিফলন হিসেবে দেখছেন আয়োজকেরা। বিশেষ করে ৭৬ বছর বয়সী শোভা মল্লিকসহ প্রবীণ পরীক্ষার্থীদের অংশগ্রহণ এবারের ‘বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা-২০২৬’-কে একটি ব্যতিক্রমী ও স্মরণীয় আয়োজনে পরিণত করেছে।

মীরসরাইয়ে বিদ্যার্থী বৃত্তি পরীক্ষায় ২,৫৮৭ পরীক্ষার্থী, ৭৬ বছর বয়সে অংশ নিলেন শোভা মল্লিক

নবগঠিত এসএমসি’র পরিচিতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের রাউজানে দক্ষিণ রাউজান পূর্ব নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি)’র পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পূর্ব নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত এসএমসি’র সভাপতি সমীর চন্দ্র দে। সভা সঞ্চালনা করেন সুজন দাশ।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সীমা রাণী সেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি লিটন মহাজন লিটু।স্বাগত বক্তব্য রাখেন পূর্ব নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুপ্তা বড়ুয়া।এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গরীবুল্লাহ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শাহজাহান, ১৪ নং বাগোয়ান ইউনিয়ন পরিষদের ইউপি  সদস্য সঞ্চিতা দত্ত এবং বিদ্যালয়ের ভূমিদাতা সুজিত দাশ।সভায় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিল্পী রাণী চৌধুরী, শিপ্রা আচার্য্য, এ্যানি চৌধুরী ও নার্গিস আকতার, গশ্চি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজিত দে, শিক্ষক বাবলু দেব রায়, এবং অভিভাবক সদস্য মিজানুর রহমান।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।সভায় নবগঠিত এসএমসি’র সদস্যদের পরিচিতি, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

নবগঠিত এসএমসি’র পরিচিতি সভা অনুষ্ঠিত

হাতিয়ায় জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের নতুন কমিটির যাত্রা শুরু

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের নোয়াখালী জেলা শাখার আওতাধীন হাতিয়া উপজেলা শাখার ৪৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য অনুমোদিত এ কমিটিতে বাসুদেব দাসকে সভাপতি এবং লিটন দাসকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।নবগঠিত কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যান্য নেতৃবৃন্দকে নিয়ে হাতিয়া উপজেলায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেছে কেন্দ্রীয় ও জেলা নেতৃত্ব।কমিটি অনুমোদনের পর বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির সকল নেতৃবৃন্দকে গৈরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে তাদের সফল নেতৃত্ব, সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি এবং সুস্বাস্থ্য কামনা করা হয়েছে।নবনির্বাচিত সভাপতি বাসুদেব দাস বলেন, “আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি সংগঠনের প্রতি দায়িত্ব ও আস্থার জায়গা থেকে পালন করতে চাই। হাতিয়া উপজেলায় সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে কাজ করব। সংগঠনের নীতি, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।”নবনির্বাচিত সাধারণ সম্পাদক লিটন দাস বলেন, “সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ায় আমি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ। হাতিয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সমন্বয় করে সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার চেষ্টা থাকবে। তরুণদের সম্পৃক্ত করে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণে আমরা কাজ করতে চাই।”নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, সংগঠনের ঘোষিত লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে পারস্পরিক সমন্বয়, শৃঙ্খলা ও ঐক্যের মাধ্যমে তারা দায়িত্ব পালন করবেন।আগামী এক বছরের জন্য অনুমোদিত এ কমিটির মাধ্যমে হাতিয়া উপজেলায় বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও সক্রিয় হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

হাতিয়ায় জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের নতুন কমিটির যাত্রা শুরু

ঋতস্বর কর্তৃক বরিশাল বিশ্ববিদ্যালয়ে সনাতনী শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সনাতনী নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে ঋতস্বর, বরিশাল বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুবর্ণা গুপ্ত এবং ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী বিথি রায়। তাঁদের সাবলীল ও প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও আনন্দময় ও উপভোগ্য।অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঋতস্বরের প্রতিষ্ঠাতা সদস্য শাকিল বিশ্বাস ও লিখন সরকার। তাঁরা নবীন শিক্ষার্থীদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য নবীন শিক্ষার্থীদের আহ্বান জানান। তাঁদের প্রাণবন্ত ও আন্তরিক বক্তব্য অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে এবং নবীনদের মধ্যে উৎসাহ সৃষ্টি করে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিন্দ্য শুভ্র। এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় মন্দিরের সভাপতি হৃদয় দাস এবং বরিশাল বিশ্ববিদ্যালয় ঋতস্বরের সদস্যবৃন্দ।নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার পাশাপাশি তাঁদের হাতে তুলে দেওয়া হয় ঋতস্বর কর্তৃক প্রকাশিত ত্রৈমাসিক পত্রিকা ‘অরিত্রিকা’ এবং ধর্মীয় গ্রন্থ। এর মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন পথচলায় জানানো হয় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।নবীনদের স্বাগত জানানো, মতবিনিময় ও প্রাণবন্ত বক্তব্যের মধ্য দিয়ে পুরো আয়োজনটি হয়ে ওঠে আনন্দঘন ও উৎসবমুখর। বরিশাল বিশ্ববিদ্যালয়ে সনাতনী শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হোক-এই প্রত্যাশা।

ঋতস্বর কর্তৃক বরিশাল বিশ্ববিদ্যালয়ে সনাতনী শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান

অনন্তপুর হরি ঠাকুর দেব মন্দির দুর্গোৎসব কমিটিতে জয় শর্মা সাংগঠনিক সম্পাদক

অনন্তপুর শ্রী শ্রী হরি ঠাকুর দেব মন্দির দুর্গা উৎসব কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জয় শর্মা। তাঁর দায়িত্বকালীন সময়ে দুর্গোৎসব সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘ, পরশুরাম উপজেলা শাখার নেতৃবৃন্দ।এ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘ, পরশুরাম উপজেলা শাখার সভাপতি জিশু শর্মা বলেন, “জয় শর্মার নতুন দায়িত্বপ্রাপ্তিতে আমরা আনন্দিত। দুর্গোৎসব সুন্দরভাবে সম্পন্ন করতে তাঁর দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয়। আশা করি, সাংগঠনিক সম্পাদক হিসেবে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।”উপজেলা শাখার সাধারণ সম্পাদক হৃদয় শর্মা বলেন, “ধর্মীয় ও সামাজিক আয়োজনকে সুন্দরভাবে এগিয়ে নিতে দক্ষ ও দায়িত্বশীল সংগঠকের ভূমিকা গুরুত্বপূর্ণ। জয় শর্মার নতুন দায়িত্ব তাঁর সাংগঠনিক দক্ষতা আরও বিকশিত করার সুযোগ তৈরি করবে। তাঁর আগামী দিনের সফলতা কামনা করছি।”অন্যদিকে, নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক জয় শর্মা বলেন, “আমাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। দুর্গোৎসব সুন্দরভাবে সম্পন্ন করতে যারা সহযোগিতা করেছেন, সবার প্রতি আন্তরিক ধন্যবাদ। নতুন দায়িত্বে সবার সহযোগিতা নিয়ে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাওয়ার চেষ্টা করব।”এ সময় বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘ, পরশুরাম উপজেলা শাখার পক্ষ থেকে জয় শর্মার নতুন দায়িত্বের সফলতা কামনা করা হয়। পাশাপাশি অনন্তপুর শ্রী শ্রী হরি ঠাকুর দেব মন্দির দুর্গোৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানানো হয়।

অনন্তপুর হরি ঠাকুর দেব মন্দির দুর্গোৎসব কমিটিতে জয় শর্মা সাংগঠনিক সম্পাদক