হিন্দুস নিউজ

অনন্তপুর হরি ঠাকুর দেব মন্দির দুর্গোৎসব কমিটিতে জয় শর্মা সাংগঠনিক সম্পাদক

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

অনন্তপুর শ্রী শ্রী হরি ঠাকুর দেব মন্দির দুর্গা উৎসব কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জয় শর্মা। তাঁর দায়িত্বকালীন সময়ে দুর্গোৎসব সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘ, পরশুরাম উপজেলা শাখার নেতৃবৃন্দ।

এ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘ, পরশুরাম উপজেলা শাখার সভাপতি জিশু শর্মা বলেন, “জয় শর্মার নতুন দায়িত্বপ্রাপ্তিতে আমরা আনন্দিত। দুর্গোৎসব সুন্দরভাবে সম্পন্ন করতে তাঁর দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয়। আশা করি, সাংগঠনিক সম্পাদক হিসেবে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।”

উপজেলা শাখার সাধারণ সম্পাদক হৃদয় শর্মা বলেন, “ধর্মীয় ও সামাজিক আয়োজনকে সুন্দরভাবে এগিয়ে নিতে দক্ষ ও দায়িত্বশীল সংগঠকের ভূমিকা গুরুত্বপূর্ণ। জয় শর্মার নতুন দায়িত্ব তাঁর সাংগঠনিক দক্ষতা আরও বিকশিত করার সুযোগ তৈরি করবে। তাঁর আগামী দিনের সফলতা কামনা করছি।”

অন্যদিকে, নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক জয় শর্মা বলেন, “আমাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। দুর্গোৎসব সুন্দরভাবে সম্পন্ন করতে যারা সহযোগিতা করেছেন, সবার প্রতি আন্তরিক ধন্যবাদ। নতুন দায়িত্বে সবার সহযোগিতা নিয়ে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাওয়ার চেষ্টা করব।”

এ সময় বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘ, পরশুরাম উপজেলা শাখার পক্ষ থেকে জয় শর্মার নতুন দায়িত্বের সফলতা কামনা করা হয়। পাশাপাশি অনন্তপুর শ্রী শ্রী হরি ঠাকুর দেব মন্দির দুর্গোৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানানো হয়।

বিষয় : সংগঠন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

অনন্তপুর হরি ঠাকুর দেব মন্দির দুর্গোৎসব কমিটিতে জয় শর্মা সাংগঠনিক সম্পাদক

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x