হিন্দুস নিউজ

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সরস্বতী পূজার আয়োজন; অনাকাঙ্ক্ষিত ঘটনার পর গণমাধ্যমের অতিরঞ্জিত প্রচারে উদ্বেগ

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় লোকনাথ সংঘের উদ্যোগে শ্রী শ্রী সরস্বতী পূজা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে আয়োজন করা হয়েছে। প্রতিবছরের মতো এবারও স্থানীয় ভক্ত ও এলাকাবাসীর অংশগ্রহণে পূজামণ্ডপে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়।

তবে পূজার আবহের মাঝেই গত ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে জঙ্গল সলিমপুর এলাকায় সংঘটিত একটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনার সাক্ষী হয় স্থানীয় জনগণ। ঐ ঘটনায় একজন র‍্যাব সদস্য নিহত হন এবং একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হন। এ ঘটনায় এলাকাবাসী গভীর শোক প্রকাশ করে নিহত সদস্যের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ঘটনার তীব্র নিন্দা করেন।

এ বিষয়ে সলিমপুরের একজন শিক্ষার্থী জানান, “একজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের প্রাণহানি নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক। আমরা এ ঘটনার নিন্দা জানাই এবং চাই প্রকৃত অপরাধীরা চিহ্নিত হোক।”

তবে তিনি অভিযোগ করেন, ঘটনার পর গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে যেভাবে সংবাদ প্রচার করা হচ্ছে, তার একটি বড় অংশ বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। কিছু সংবাদে জঙ্গল সলিমপুরকে ‘স্থায়ী সন্ত্রাসী ঘাঁটি’ বা ‘জঙ্গি এলাকা’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যা এলাকাবাসীর জন্য উদ্বেগজনক।

স্থানীয়দের মতে, জঙ্গল সলিমপুরের অধিকাংশ মানুষই খেটে খাওয়া সাধারণ নাগরিক। এ এলাকায় শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, রিকশা ও ভ্যানচালকসহ বিভিন্ন পেশার মানুষ বসবাস করেন, যাদের জীবনের সঙ্গে সন্ত্রাস বা জঙ্গিবাদের কোনো সংশ্লিষ্টতা নেই। অথচ একটি বিচ্ছিন্ন ঘটনার দায় পুরো এলাকার মানুষের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে বলে তারা মনে করেন।

এলাকাবাসীর আশঙ্কা, এমন অতিরঞ্জিত ও একপেশে সংবাদ প্রচারের ফলে ভবিষ্যতে তারা চাকরি, কাজ কিংবা সামাজিক পরিচয়ের ক্ষেত্রে বৈষম্যের শিকার হতে পারেন। বিশেষ করে শিশু ও কিশোরদের মানসিক বিকাশে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

সচেতন মহলের মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধসংক্রান্ত খবর প্রচার অবশ্যই জরুরি। তবে তা হতে হবে যাচাইকৃত, প্রাসঙ্গিক ও মানবিক দৃষ্টিভঙ্গিতে উপস্থাপিত। একটি ঘটনার জন্য পুরো এলাকাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী।

এলাকাবাসী জঙ্গল সলিমপুরের ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর ও বাস্তববিচ্যুত প্রচারের তীব্র নিন্দা জানিয়ে বলেন, প্রকৃত তদন্তের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত ও বিচার নিশ্চিত করা হোক, তবে নিরীহ ও খেটে খাওয়া সাধারণ মানুষ যেন কোনোভাবেই সামাজিকভাবে কলঙ্কিত না হয়।

তাদের ভাষায়, “ন্যায়বিচার মানে শুধু শাস্তি নয়, সত্যকে সত্যভাবে তুলে ধরাও ন্যায়বিচারের একটি গুরুত্বপূর্ণ অংশ।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সরস্বতী পূজার আয়োজন; অনাকাঙ্ক্ষিত ঘটনার পর গণমাধ্যমের অতিরঞ্জিত প্রচারে উদ্বেগ

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x