শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

দিনাজপুরের খানসামায় লোকনাথ গীতা প্রচার সংঘের ২১তম গীতা স্কুলের উদ্বোধন

বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘ, নীলফামারী জেলা শাখার তত্ত্বাবধানে দিনাজপুরের খানসামা উপজেলায় ২১তম গীতা স্কুলের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ঠাকুরপাড়া ঝাইলাটারি এলাকায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই গীতা স্কুলের যাত্রা শুরু হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘ, নীলফামারী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জগদীশ চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির (স্বামীবাগ লোকনাথ মন্দির, ঢাকা) রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক লিটন রায় এবং সদস্য তৈলেষ রায়। এছাড়াও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে নতুন প্রজন্মের মাঝে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে গীতা শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং এই মহতী উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুরের খানসামায় লোকনাথ গীতা প্রচার সংঘের ২১তম গীতা স্কুলের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image
বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘ, নীলফামারী জেলা শাখার তত্ত্বাবধানে দিনাজপুরের খানসামা উপজেলায় ২১তম গীতা স্কুলের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ঠাকুরপাড়া ঝাইলাটারি এলাকায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই গীতা স্কুলের যাত্রা শুরু হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘ, নীলফামারী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জগদীশ চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির (স্বামীবাগ লোকনাথ মন্দির, ঢাকা) রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক লিটন রায় এবং সদস্য তৈলেষ রায়। এছাড়াও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে নতুন প্রজন্মের মাঝে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে গীতা শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং এই মহতী উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

হিন্দুস নিউজ

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x