ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থীদের সুপেয় ও ঠান্ডা পানির সুবিধার্থে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পক্ষ থেকে একটি ঠান্ডা পানির ফিল্টার প্রদান করা হয়েছে।
শিক্ষার্থীদের দৈনন্দিন পানির চাহিদা ও কল্যাণের বিষয়টি বিবেচনায় নিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়। ফিল্টার প্রদানকালে জগন্নাথ হল সংসদের জিএস সুদীপ্ত প্রামাণিক ও হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মুখপাত্র ও নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে বলেন, শিক্ষার্থীদের সুবিধা ও কল্যাণে সংগঠনের পক্ষ থেকে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সহযোগিতা করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
— পলাশ কান্তি দে
জগন্নাথ হলের শিক্ষার্থীদের পানির সুবিধার্থে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের এই উদ্যোগকে ইতিবাচক ও মানবিক পদক্ষেপ হিসেবে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মতামত