অনুষ্ঠানে বরিশাল দলের ক্রিকেটার শরিফুল ইসলাম ‘Player of the Tournament’ নির্বাচিত হন। তাকে ১ কোটি টাকা (BDT 10,00,000) অর্থমূল্যের চেক ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। তবে পুরস্কারের চেক এবং পেছনের ডিজাইন বোর্ডে একাধিক জায়গায় ইংরেজি শব্দ ‘PLAYER’ ভুলভাবে ‘PALYER’ লেখা দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে
চেকের বাম পাশে বড় অক্ষরে লেখা PALYER
নিচে আবার লেখা PALYER OF THE TOURNAMENT
এই বানান বিভ্রাট দ্রুতই সমালোচনার জন্ম দেয়। অনেকেই প্রশ্ন তুলেছেন—দেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট আসরের মতো উচ্চমানের আয়োজনে এমন প্রাথমিক ভুল কীভাবে চোখ এড়িয়ে গেল?
ক্রীড়া বিশ্লেষকদের মতে, এটি শুধু একটি বানান ভুল নয়; বরং আয়োজকদের পেশাদারিত্ব ও মান নিয়ন্ত্রণের ঘাটতির প্রতিফলন। আন্তর্জাতিক মানের একটি টুর্নামেন্টে যেখানে প্রতিটি উপস্থাপনা বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তি বহন করে, সেখানে এমন ভুল অনাকাঙ্ক্ষিত ও বিব্রতকর।
এ বিষয়ে এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কিংবা বিপিএল আয়োজক কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের সুরে অনেকেই বলছেন—“প্লেয়ার না পেলয়ার—ভাগ্যিস টাকার অঙ্কে ভুল নেই!”
পুরস্কারের অর্থ ঠিক থাকলেও এমন ভুল যে আয়োজনের গ্রহণযোগ্যতা ও মান নিয়ে প্রশ্ন তুলেছে, তা অস্বীকার করার সুযোগ নেই।
মতামত