হিন্দুস নিউজ

রবার্তো কার্লোসের ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার জল্পনা মিথ্যা

| প্রিন্ট সংস্করণ

রবার্তো কার্লোসের ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার জল্পনা মিথ্যা
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোসের ইসলাম ধর্ম গ্রহণের যে গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে আনুষ্ঠানিকভাবে উড়িয়ে দিয়েছেন এই তারকা। সম্প্রতি তুরস্কের শাসকদল একে পার্টির এক সংসদ সদস্যের সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তা ও গণমাধ্যমের কিছু সূত্রের ওপর ভিত্তি করে বিশ্বব্যাপী তার ধর্মান্তরিত হওয়ার বার্তাটি দ্রুত ছড়িয়ে পড়ে। 

তবে পুরো বিষয়টি নাকচ করে কার্লোস স্পষ্ট জানিয়েছেন যে, তার ইসলাম গ্রহণ নিয়ে পেশ করা তথ্যাদি নিছক গুজব বৈ কিছু নয়। তবে একই সঙ্গে তিনি সব ধর্ম ও বিশ্বাসের প্রতি নিজের গভীর শ্রদ্ধাবোধের কথা পুনর্ব্যক্ত করেছেন। (News copied from- 'হিন্দুস নিউজ') অন্যদিকে মরক্কান নাগরিক তথা ফিফা অনুমোদিত ফুটবল এজেন্ট সুহাইলা এল তাহিরির সঙ্গে তার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। তাদের পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের ভিন্ন ধর্মীয় পটভূমির কথা বিবেচনায় রেখে অত্যন্ত সম্প্রীতি ও শ্রদ্ধার পরিবেশেই তাদের বিয়ের অনুষ্ঠানগুলো ক্যাথলিক ও ইসলামি উভয় রীতি মেনে সম্পন্ন হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রতিক বিভিন্ন তথ্য ও অতিরঞ্জিত গুঞ্জনের মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করে বিশ্বখ্যাত এই ফুটবল তারকা সব ধর্মের প্রতি পারস্পরিক সহমর্মিতা ও উদার শ্রদ্ধাবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

রবার্তো কার্লোসের ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার জল্পনা মিথ্যা

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x