হিন্দুস নিউজ

মহিমান্বিত 'পদ্মশ্রী' পদকে ভূষিত হলেন অধিনায়ক রোহিত শর্মা

| প্রিন্ট সংস্করণ

মহিমান্বিত 'পদ্মশ্রী' পদকে ভূষিত হলেন অধিনায়ক রোহিত শর্মা
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
ভারতীয় সনাতন সংস্কৃতির অন্যতম ধারক ও বৈশ্বিক মঞ্চে সনাতনী গৌরবের এক উজ্জ্বল প্রতীক, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান 'পদ্মশ্রী' পদকে ভূষিত হয়েছেন। গত মঙ্গলবার (২৩ জুন) নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক জাকজমকপূর্ণ দ্বিতীয় সিভিল ইনভেস্টিচার অনুষ্ঠানে ভারতের মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন। নিয়মানুযায়ী, কালো স্যুট পরিধান করে যথাযথ সম্মান ও রাষ্ট্রীয় নিয়ম মেনে রাষ্ট্রপতির হাত থেকে এই মর্যাদাপূর্ণ পদক গ্রহণ করেন রোহিত। পদক গ্রহণের পর তিনি অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি গভীর সম্মান ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। গৌরবময় এই মূর্তে রোহিত শর্মার সঙ্গে সার্বক্ষণিক অনুপ্রেরণা হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী রিতিকা সাজদে।

​ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং লাইনআপে রোহিত শর্মা দীর্ঘদিন ধরে এক অবিচল ভরসা ও সনাতনী নেতৃত্বের অদম্য ইচ্ছাশক্তির নাম। তাঁরই অনন্য ও দূরদর্শী অধিনায়কত্বে ভারত ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং এর পরের বছর অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিও ভারতের ঘরে আসে তাঁরই হাত ধরে। (News copied from- 'হিন্দুস নিউজ') বিশ্ব ক্রিকেটে একজন বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ তিনটি ডাবল সেঞ্চুরি এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাঁচটি সেঞ্চুরির অভাবনীয় রেকর্ড রয়েছে এই ক্রিকেট তারকার। এবারের রাষ্ট্রীয় অনুষ্ঠানে রোহিত শর্মা ছাড়াও সমাজের বিভিন্ন স্তরে অবদান রাখা মোট ৬৫ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে বিভিন্ন রাষ্ট্রীয় পদকে ভূষিত করা হয়েছে।

সনাতনী নারী শক্তির প্রতীক ও ভারতের নারী ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকেও ক্রিকেটে বিশেষ অবদানের জন্য 'পদ্মশ্রী' পদক প্রদান করা হয়েছে। পাশাপাশি, বিশ্ব ক্রীড়াঙ্গনে মানবাধিকার ও ক্রীড়া নৈপুণ্যের মেলবন্ধন ঘটানো টেনিস কিংবদন্তি বিজয় অমৃতরাজকে ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান 'পদ্মভূষণ' পদকে ভূষিত করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

মহিমান্বিত 'পদ্মশ্রী' পদকে ভূষিত হলেন অধিনায়ক রোহিত শর্মা

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x