হিন্দুস নিউজ

নরসিংদীতে দোকানে আটকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হিন্দু যুবককে হত্যা

| প্রিন্ট সংস্করণ

নরসিংদীতে দোকানে আটকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হিন্দু যুবককে হত্যা
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

নরসিংদীর পুলিশ লাইন্স সংলগ্ন মসজিদ মার্কেট এলাকায় এক হিন্দু যুবককে নৃশংসভাবে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

নিহত যুবকের নাম চঞ্চল চন্দ্র ভৌমিক (২৩)। তিনি দীর্ঘ প্রায় ৬ বছর ধরে ওই এলাকার রুবেল মিয়ার গ্যারেজে কাজ করতেন এবং কাজের সুবাদে নরসিংদীতেই অবস্থান করছিলেন। 

চঞ্চল কুমিল্লা জেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত খোকন চন্দ্র ভৌমিকের ছেলে। তার মায়ের নাম প্রমিতা রানী ভৌমিক।

 অসুস্থ মা, প্রতিবন্ধী বড় ভাই ও এক ছোট ভাইকে নিয়ে তার পরিবারটি সম্পূর্ণভাবে তার আয়ের ওপর নির্ভরশীল ছিল।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন চঞ্চল।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে গ্যারেজের ভেতরে ঘুমন্ত অবস্থায় চঞ্চলকে দোকানের বাইরে থাকা দড়জায় (শ্যাটার) পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সংক্রান্ত একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি দোকানের বাইরে আগুন জ্বালিয়ে দেয়, এরপর মুহূর্তের মধ্যেই আগুন গ্যারেজের ভেতরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে অবহিত করলে নরসিংদী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর পর গ্যারেজের ভেতর থেকে চঞ্চল চন্দ্র ভৌমিকের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, তিনি দীর্ঘ সময় আগুনে পুড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারান।

নিহতের পরিবার এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে। তারা দোষীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পরিবারের সদস্যদের অভিযোগ, এটি একটি নৃশংস ও নির্মম হত্যাকাণ্ড, যার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা জরুরি।

এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এই বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার এবং এলাকায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

নরসিংদীতে দোকানে আটকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হিন্দু যুবককে হত্যা

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x