হিন্দুস নিউজ

র‍্যাগিং প্রতিরোধে হেল্পলাইন ও ওয়েবসাইট চালুর নির্দেশনা দিয়ে রায় প্রকাশ করল হাইকোর্ট

| প্রিন্ট সংস্করণ

র‍্যাগিং প্রতিরোধে হেল্পলাইন ও ওয়েবসাইট চালুর নির্দেশনা দিয়ে রায় প্রকাশ করল হাইকোর্ট
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাগিং ও বুলিং প্রতিরোধে টোল-ফ্রি হেল্পলাইন এবং একটি কেন্দ্রীয় ওয়েবসাইট চালুর নির্দেশনা দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন রিটকারী আইনজীবী ইশরাত হাসান।

এর আগে ২০২৪ সালের ২১ আগস্ট বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাগিং ও বুলিং বন্ধে এই গুরুত্বপূর্ণ রায় দেন। জনস্বার্থে দায়ের করা ওই রিটে ইশরাত হাসান নিজেই পিটিশনার হিসেবে শুনানি পরিচালনা করেন এবং তাকে সহায়তা করেন আইনজীবী তানজিলা রহমান।

পূর্ণাঙ্গ রায়ে আদালত উল্লেখ করেন, র‍্যাগিং ও বুলিং শিক্ষার্থীদের জীবন, মর্যাদা, মানসিক সুস্থতা ও মৌলিক অধিকারগুলোর ওপর মারাত্মক আঘাত হানে। অনেক ক্ষেত্রে এটি শারীরিক নির্যাতন, গভীর মানসিক ট্রমা, যৌন হয়রানি এমনকি আত্মহত্যার কারণও হতে পারে, যা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্বের সরাসরি লঙ্ঘন। ‘Government of Bangladesh vs Professor Nurul Islam’ মামলার রেফারেন্স দিয়ে আদালত পর্যবেক্ষণ করেন, সংবিধানে প্রদত্ত ‘Right to Life’ কেবল জীবন রক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়; এর সঙ্গে নিরাপদ পরিবেশ, স্বাস্থ্য, মর্যাদাপূর্ণ জীবন এবং শিক্ষা লাভের সুযোগ নিশ্চিত করাও অবিচ্ছেদ্যভাবে যুক্ত। সে কারণে শিক্ষার্থীদের জন্য সহিংসতামুক্ত ও নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব।

রায়ে আরও বলা হয়, বাংলাদেশে এখনো র‍্যাগিংকে আলাদা অপরাধ হিসেবে নির্দিষ্ট কোনো আইন না থাকলেও দণ্ডবিধি ও অন্যান্য প্রচলিত আইনের আওতায় র‍্যাগিংয়ের সঙ্গে যুক্ত বহু কার্যকলাপ ইতোমধ্যেই শাস্তিযোগ্য অপরাধ। আদালত ভারত ও শ্রীলঙ্কার মতো দেশের অ্যান্টি-র‍্যাগিং আইন ও নীতিমালার উদাহরণ তুলে ধরে বলেন, এসব দেশের অভিজ্ঞতা অনুসরণ করে বাংলাদেশেও একটি কার্যকর ও শক্তিশালী প্রতিরোধমূলক কাঠামো গড়ে তোলা সম্ভব।

হাইকোর্ট বিশেষভাবে জোর দেন যে র‍্যাগিং প্রতিরোধে সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে ভুক্তভোগীদের সহায়তার জন্য একটি অ্যান্টি-র‍্যাগিং টোল-ফ্রি হেল্পলাইন স্থাপন এবং একটি কেন্দ্রীয় অ্যান্টি-র‍্যাগিং ওয়েবসাইট চালু করার নির্দেশনা দেওয়া হয়। ওই ওয়েবসাইটে র‍্যাগিং সংক্রান্ত অভিযোগ দায়ের করা যাবে এবং অভিযোগের পর গৃহীত পদক্ষেপের অগ্রগতি ও বর্তমান অবস্থা সংরক্ষণ ও পর্যবেক্ষণের সুযোগ থাকবে। আদালতের মতে, এমন ডিজিটাল ব্যবস্থার ফলে ভুক্তভোগীরা ভয় কাটিয়ে সহজে অভিযোগ জানাতে উৎসাহিত হবেন।

এছাড়া আদালত সরকার প্রণীত ‘Policy for Prevention of Bullying and Ragging in Educational Institution, 2023’ কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শক্তিশালী ডিসিপ্লিনারি ও অ্যান্টি-র‍্যাগিং কমিটি গঠন, জরুরি অভিযোগ গ্রহণের ব্যবস্থা নিশ্চিত করা এবং গণমাধ্যমের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে র‍্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে, যাতে শিক্ষার্থীদের জীবন, মর্যাদা ও নিরাপদ শিক্ষার অধিকার বাস্তবে সুরক্ষিত হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

র‍্যাগিং প্রতিরোধে হেল্পলাইন ও ওয়েবসাইট চালুর নির্দেশনা দিয়ে রায় প্রকাশ করল হাইকোর্ট

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x