ধামের বিশাল পুকুরের মধ্যভাগে নির্মাণাধীন রয়েছে পবিত্র পিণ্ডদান মন্দির। এই মন্দির নির্মিত হলে পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ ও তর্পণের আচার আরও সুশৃঙ্খল, মর্যাদাপূর্ণ ও ধর্মীয় ভাবগম্ভীরতার সঙ্গে সম্পন্ন করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানান।
এছাড়া পুকুরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে স্থাপন করা হচ্ছে মনোমুগ্ধকর ফোয়ারা। সন্ধ্যায় আলোকসজ্জার সংযোজনে ফোয়ারার ছন্দময় জলধারা পুরো ধাম এলাকাকে করে তুলবে আরও লাবণ্যময় ও আকর্ষণীয়।
একই সঙ্গে দুর্গা মন্দিরের সন্নিকটে নির্মাণ করা হচ্ছে একটি নতুন ও সুন্দর ঘাট। এই ঘাট ভক্তদের স্নান, পূজা ও ধ্যানের জন্য আরও সুবিধাজনক ও পবিত্র পরিবেশ নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।
এসব উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম নতুন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে—যেখানে একদিকে আধ্যাত্মিক মাহাত্ম্য, অন্যদিকে প্রকৃতির সৌন্দর্যের অপূর্ব সমন্বয় ঘটবে। সংশ্লিষ্টদের আশা, কাজ সম্পন্ন হলে শীঘ্রই বিষ্ণুপদ ধাম হয়ে উঠবে আরও দৃষ্টিনন্দন ও ভক্তসমাগমে মুখর।
মতামত