শ্রীমৎ স্বামী নারায়ণ পুরী মহারাজ কর্তৃক প্রতিষ্ঠিত এই সংগঠনের পক্ষ থেকে রিমনের চিকিৎসার জন্য নগদ ৭২,০০০ (বাহাত্তর হাজার) টাকা প্রদান করা হয়েছে। সম্প্রতি চট্টগ্রামের নন্দনকাননস্থ শ্রী শ্রী তুলসী ধামে রিমনের বাবা রুপ দাশের হাতে এই অর্থ সহায়তা তুলে দেন শ্রীমৎ দেবদীপানন্দ পুরী মহারাজ।


চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার ভাদালিয়া (জালিয়াঘাটা) গ্রামের রুপ দাশের ছেলে রিমন দাশ গত ডিসেম্বরে পঞ্চম শ্রেণী উত্তীর্ণ হয়। ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়ে নতুন উদ্যমে পড়াশোনা শুরু করার কথা থাকলেও তার স্থান হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের ক্যান্সার ওয়ার্ডে। তার সহপাঠীরা নিয়মিত স্কুলে গেলেও রিমন এখন হাসপাতালের চার দেয়ালে বন্দী। সে সুস্থ হয়ে আবারও স্কুলে ফিরতে চায়।
অদ্বৈত-অচ্যুত মিশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, যারা এই মহৎ মানবিক কাজে অর্থ এবং রক্ত দিয়ে সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের প্রতি সংগঠনটি কৃতজ্ঞ। মিশনের পক্ষ থেকে রিমন দাশের দ্রুত আরোগ্যের জন্য গুরু পরম্পরায় বিশেষ প্রার্থনা করা হয়েছে, যাতে সে সুস্থ হয়ে আবারও তার সহপাঠীদের সাথে জীবনের নতুন দিগন্তের পথে এগিয়ে যেতে পারে।

মতামত