ক্রিকেট বিশ্লেষকদের মতে, ভারত–পাকিস্তান ম্যাচ মানেই বিজ্ঞাপন, সম্প্রচারস্বত্ব ও স্পনসরশিপে সর্বোচ্চ বাণিজ্যিক সাড়া। একটি ম্যাচ থেকেই সম্প্রচারকারী সংস্থাগুলোর সম্ভাব্য আয় প্রায় ৩০০ কোটি রুপি পর্যন্ত হতে পারত। পাশাপাশি ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের মূল্য ধরা হয়েছিল ২৫ থেকে ৪০ লাখ রুপি।
ম্যাচ বাতিল হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), সম্প্রচার সহযোগী সংস্থা এবং স্পনসরদের সম্ভাব্য আয় উল্লেখযোগ্যভাবে কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে বিসিসিআই ও পিসিবির মতো বোর্ডগুলোর আর্থিক পরিকল্পনাতেও এর প্রভাব পড়তে পারে।
ক্রিকেট বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচটি না হওয়ায় শুধু আর্থিক ক্ষতিই নয়, ভক্তদের মধ্যেও ব্যাপক হতাশা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে এ ধরনের ম্যাচ আয়োজন নিয়ে কূটনৈতিক ও নিরাপত্তা বিষয়ক সিদ্ধান্তগুলো আরও সতর্কভাবে বিবেচনা করতে হবে।
মতামত