হিন্দুস নিউজ

দীপু দাসকে হত্যা ও আগুনে পোড়ানোর ঘটনার প্রতিবাদে বীরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

| প্রিন্ট সংস্করণ

দীপু দাসকে হত্যা ও আগুনে পোড়ানোর ঘটনার প্রতিবাদে বীরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসকে নির্মমভাবে হত্যা এবং তাঁর মৃতদেহে আগুন দেওয়ার ঘটনার প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর ২০২৫ ইং) দুপুর ২টায় বীরগঞ্জ শহিদ মিনার চত্বরে সচেতন সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা ঘটনার তীব্র নিন্দা জানান। তারা বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের সহিংসতা সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতিকর।

বক্তারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে ধর্মীয় সহনশীলতা, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশ থেকে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

দীপু দাসকে হত্যা ও আগুনে পোড়ানোর ঘটনার প্রতিবাদে বীরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫

featured Image

মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসকে নির্মমভাবে হত্যা এবং তাঁর মৃতদেহে আগুন দেওয়ার ঘটনার প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর ২০২৫ ইং) দুপুর ২টায় বীরগঞ্জ শহিদ মিনার চত্বরে সচেতন সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা ঘটনার তীব্র নিন্দা জানান। তারা বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের সহিংসতা সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতিকর।

বক্তারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে ধর্মীয় সহনশীলতা, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশ থেকে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ জানান।

হিন্দুস নিউজ

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x