মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “ইতোমধ্যে প্রধান উপদেষ্টা এ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন। খুব দ্রুত একটি সরকারি আদেশ জারি হবে।”
নাম পরিবর্তনের পাশাপাশি বাহিনীর পোশাকেও পরিবর্তন আনা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসআইএফ সদস্যদের নতুন পোশাকে দেখা যাবে।”
উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে জঙ্গিবাদের উত্থান ও আইনশৃঙ্খলার অবনতির প্রেক্ষাপটে ২০০৪ সালের ২৬ মার্চ র্যাব গঠন করা হয়। পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার ও ভিডিপি, বিজিবি এবং কোস্ট গার্ডের সদস্যদের সমন্বয়ে এই বিশেষ বাহিনী তৈরি করা হয়।
তবে গঠনের পর থেকেই র্যাবের বিরুদ্ধে ‘ক্রসফায়ার’ ও ‘বন্দুকযুদ্ধ’ নামে বিচারবহির্ভূত হত্যার অভিযোগ উঠে। বিএনপি সরকারের পর আওয়ামী লীগ সরকারের আমলেও এসব অভিযোগের ধারাবাহিকতা দেখা যায়।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ একাধিকবার র্যাব ভেঙে দেওয়ার আহ্বান জানালেও বাংলাদেশ সরকার তাতে সাড়া দেয়নি। এমনকি যে সরকারের আমলে র্যাব গঠিত হয়েছিল, সেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময়ে র্যাব বিলুপ্ত করার দাবি তুলেছিলেন।
নাম ও পরিচয় পরিবর্তনের এই সিদ্ধান্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভবিষ্যৎ ভূমিকা ও কাঠামো নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
মতামত