হিন্দুস নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দির নির্মাণে পাশে দাঁড়াল সনাতন বিদ্যার্থী সংসদ; অনুদান প্রদান

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দীর্ঘ প্রতীক্ষিত ‘কেন্দ্রীয় মন্দির’ নির্মাণের চলমান আন্দোলনে একাত্মতা প্রকাশ করে আর্থিক অনুদান প্রদান করেছে সনাতন বিদ্যার্থী সংসদ (এসভিএস), বাংলাদেশ। সংগঠনের সদস্যদের কাছ থেকে সংগৃহীত ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের বিশেষ ফান্ডের এই অর্থ মন্দির নির্মাণের জন্য প্রদান করা হয়।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি শ্রী রাখাল দেবনাথ রনি এবং সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র রায় রানা স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই নির্দেশনা ও সংহতি প্রকাশ করা হয়েছে।বিবৃতি প্রদানের পর সংগঠনের একটি প্রতিনিধি দল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত কেন্দ্রীয় মন্দিরের স্থান পরিদর্শন করেন। এ সময় তারা শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং মন্দির নির্মাণ কাজ বাস্তবায়নে সর্বাত্মক পাশে থাকার আশ্বাস দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শ্রী রাজ ঘোষ রাণ্টু সহ-সাংগঠনিক সম্পাদক, এসভিএস ঢাকেশ্বরী অঞ্চল তিয়াস সরকার সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ধ্রুব দত্ত, অন্তর, ও প্রসেনজিৎ দেব পার্থ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শ্রী সুদীপ্ত প্রামানিক  সাধারণ সম্পাদক, জগন্নাথ হল সংসদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে উল্লেখ করেন, বালিয়াটি রাজপরিবারের জমিদার শ্রীকিশোরীলাল রায়চৌধুরী তার পিতা শ্রীজগন্নাথ রায়চৌধুরীর স্মৃতিতে এই ভূমি দান করেছিলেন। এই পবিত্র ভূমিতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের ধর্মীয় অধিকার নিশ্চিতে কেন্দ্রীয় মন্দির নির্মাণ এখন সময়ের দাবি। তারা আশা প্রকাশ করেন যে, সাধারণ শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ ও যৌক্তিক আন্দোলন দ্রুতই সফল হবে।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা কেন্দ্রীয় মন্দিরের দাবিতে অবস্থান কর্মসূচি ও ভিত্তিপূজা সম্পন্ন করেছেন। প্রশাসনের পক্ষ থেকে মন্দিরের জায়গায় শৌচাগার নির্মাণের উদ্যোগের প্রতিবাদে এই আন্দোলন আরও তীব্রতর হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দির নির্মাণে পাশে দাঁড়াল সনাতন বিদ্যার্থী সংসদ; অনুদান প্রদান

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x