পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া নীলারডাঙ্গা এলাকা থেকে নিখোঁজ হওয়া ২০ বছর বয়সী তরুণী ধোরিত্রী রাণীর কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি।
গত ৩ ফেব্রুয়ারি ২০২৬ (মঙ্গলবার) রাত আনুমানিক ৯টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তিন দিন পেরিয়ে গেলেও তাঁর কোনো হদিস না মেলায় পরিবারের সদস্যদের মাঝে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
পরিবার সূত্রে জানা গেছে, ধোরিত্রী রাণী ওইদিন রাতে বাড়ি থেকে বের হলেও এরপর আর ফিরে আসেননি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। আত্মীয়স্বজনের বাড়ি, পরিচিতজনের বাসা ও আশপাশের এলাকায় খোঁজ নিয়েও কোনো তথ্য মেলেনি বলে জানিয়েছেন স্বজনরা।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে স্থানীয়ভাবে খোঁজ চালানোর পাশাপাশি বিষয়টি প্রশাসনকেও অবহিত করা হয়েছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।
ধোরিত্রী রাণীর সন্ধান পেলে ০১৮২৬৭৯০৯৪৬ অথবা ০১৭৫৪-৫৫০১৭২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। পরিবারের সদস্যরা সকলের সহযোগিতা কামনা করেছেন, যাতে দ্রুত ধোরিত্রী রাণীকে খুঁজে পাওয়া যায় এবং পরিবারে ফিরে আসে স্বস্তি।
মতামত