অনুষ্ঠানে প্রদর্শন দেবনাথ গভীর নিষ্ঠা ও আবেগের সঙ্গে গীতা পাঠ করেন। তাঁর কণ্ঠে উচ্চারিত গীতার বাণী উপস্থিত সকলের হৃদয়ে আধ্যাত্মিক আলো ছড়িয়ে দেয়। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মুগ্ধ করে।
নাথপাড়া জাগ্রত সংঘের নেতৃবৃন্দ জানান, সমাজে ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা ও সংস্কৃতির বিকাশ ঘটাতেই তাদের এই মহৎ উদ্যোগ। তারা ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে এলাকার ধর্মপ্রাণ মানুষ, যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে—এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে।
মতামত