শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

চকরিয়া ভরামুহুরী কেন্দ্রীয় কালী মন্দির এ সর্বজনীন মহতী ধর্মসভা ও ষোড়শপ্রহরব্যাপী মহানামযজ্ঞ শুরু আজ।

| প্রিন্ট সংস্করণ

কক্সবাজার জেলার চকরিয়ায় প্রতি বছরের ন্যায় এবারো ঐতিহ্যবাহী কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে মহোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে সর্বজনীন মহতী ধর্মসভা ও ষোড়শপ্রহরব্যাপী মহানামযজ্ঞ আজ থেকে শুরু হয়েছে। আজ মঙ্গলবার ভক্তিপূর্ণ পরিবেশে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, মহানামযজ্ঞের শুভ অধিবাস ও মঙ্গল ঘট স্থাপন ও সার্বজনীন সংকীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৬ ডিসেম্বর) মহন্ত বিদায়ের মধ্যদিয়ে অনুষ্ঠানের পূর্ণাহুতি সম্পন্ন হবে। অনুষ্ঠিত দূর-দূরান্ত থেকে আগত হাজারো ভক্ত-অনুরাগীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এ মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হবে। ষোড়শপ্রহরব্যাপী মহানামযজ্ঞ মধুর হরিনাম সংকীর্তন পরিবেশন করবেন-
*কৃষ্ণভক্ত সম্প্রদায়- খুলনা (মাস্টার-সনজয় গাইন) *অচ্যুতানন্দ সম্প্রদায়-চকরিয়া (মাস্টার-অপু ঘোষ) *ভুবন মঙ্গল সম্প্রদায়-সিরাজগঞ্জ (মাস্টার- বনবাঁশী *সরকার সোনার গৌর সম্প্রদায়- সাতক্ষীরা (মাস্টার- গৌতম কুমার গৌর)
*শ্রীকৃষ্ণ চৈতন্য সংঘ- ভোলা (মাস্টার- সাজু ব্যানার্জী)।
*সমগ্র অনুষ্ঠান পৌরহিত্য করবেন শ্রীমৎ দেবদীপ মিত্র চৌধুরী (পুরী) মোহন্ত মহারাজ-তুলসীধাম, অদ্বৈত-অচ্যুত ধাম অধিপতি-ঋষিধাম।
কেন্দ্রীয় কালী মন্দিরে সর্বজনীন মহতী ধর্মসভা ও ষোড়শপ্রহরব্যাপী মহানামযজ্ঞের আয়োজক কমিটি নেতৃবৃন্দরা জানান, সনাতনী ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন কলিযুগে অন্ধকার থেকে মুক্তির একমাত্র পথ হরে কৃষ্ণ নাম জপ করা। বিশ্ব মানবতার কল্যানে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রতি বছর কেন্দ্রীয় কালী মন্দিরের এ কীর্তন অনুষ্ঠিত হয়। দূর দূরান্ত থেকে ভক্তরা চকরিয়া কেন্দ্রীয় কালী মন্দিরে এসে কীর্তন শোনেন ও প্রসাদ গ্রহন করেন। 
হিন্দুধর্মের মানুষ বিশ্বাস করেন, হরে কৃষ্ণ মন্ত্র জপ করা আমাদের ঐশ্বরিক শান্তি সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। যা আমাদের অবাঞ্চিত উদ্বেগজনক চিন্তার পরিবর্তে ইতিবাচক দিকে মনোনিবেশ করার সম্ভাবনা করে দেয়। হরে কৃষ্ণ মন্ত্র জপ করলে মুক্তির পথ পাওয়া যায়। তাঁরা আরও জানান-নির্ধারিত অনুষ্ঠানসূচি অনুযায়ী ভক্তবৃন্দের পদধূলিতে মুখরিত ও প্রাণবন্ত হয়ে উঠবে চকরিয়া পৌরসভা চার নম্বর ওয়ার্ড ভরামুহুরী হিন্দুপাড়া গ্রামটি। এ মহোৎসব ভক্তদের মধ্যে ভগবৎপ্রেমের সঞ্চার ঘটাবে এবং সনাতন ধর্মীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

চকরিয়া ভরামুহুরী কেন্দ্রীয় কালী মন্দির এ সর্বজনীন মহতী ধর্মসভা ও ষোড়শপ্রহরব্যাপী মহানামযজ্ঞ শুরু আজ।

প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x