হিন্দুস নিউজ

​‘৫০ লাখ নয়, দুনিয়া দিলেও কি ছেলেকে ফিরে পাবো?’: দীপুর বাবার আর্তনাদ, চায় খুনিদের ফাঁসি

| প্রিন্ট সংস্করণ

​‘৫০ লাখ নয়, দুনিয়া দিলেও কি ছেলেকে ফিরে পাবো?’: দীপুর বাবার আর্তনাদ, চায় খুনিদের ফাঁসি
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
“আমার বুকের মানিকরে ওরা আগুনে পুড়াইয়া মারল! এখন ৫০ লাখ কেন, সারা দুনিয়ার সব টাকা দিলেও তো আমার ছেলের অভাব পূরণ হবে না। আমি টাকা চাই না, মরার আগে শুধু দেখে যেতে চাই আমার ছেলের খুনিদের ফাঁসি হয়েছে।”

​ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার কথিত অভিযোগে নৃশংসভাবে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসের বাবা রবি চন্দ্র দাসের এই আর্তনাদে আজ ভারি হয়ে উঠেছে তারাকান্দার আকাশ-বাতাস। সরকারের পক্ষ থেকে বড় অংকের আর্থিক সহায়তার ঘোষণা এলেও, শোকাতুর এই বাবার কাছে সন্তানের জীবনের চেয়ে বড় কোনো প্রাপ্তি নেই।

​দীপুর গ্রামের বাড়ি তারাকান্দার বানিহালা ইউনিয়নে এখন কেবলই হাহাকার। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা ও স্ত্রী। রবি চন্দ্র দাস জানান, “দীপুর মা আর বউটা সারাদিন শুধু কান্নাকাটি করে। তারা এখন এতটাই অসুস্থ যে ঘুমের ওষুধ না খাওয়ালে দুই মিনিটও চোখ বুজতে পারে না। ওষুধ খাওয়ার পর দুই-তিন ঘণ্টা ঘুমায়, জেগে উঠলেই আবার সেই চিৎকার।”

​মঙ্গলবার সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীপুর পরিবারকে বাড়ি নির্মাণের জন্য ২৫ লাখ টাকা দেওয়া হবে। এছাড়া তার বাবা ও স্ত্রীকে ১০ লাখ টাকা করে নগদ এবং সন্তানের ভবিষ্যতের জন্য ৫ লাখ টাকার একটি এফডিআর করে দিচ্ছে রাষ্ট্র। শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এই সহায়তাকে জীবনের তুলনায় ‘নগণ্য’ উল্লেখ করে বলেছেন, “সাম্প্রদায়িক উন্মাদনা ছড়িয়ে এই হত্যাকাণ্ড জাতির জন্য লজ্জার। ন্যায়বিচারই এই লজ্জা থেকে মুক্তি দিতে পারে।”

​

​গত ১৮ ডিসেম্বর ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় দীপুকে যেভাবে হত্যা করা হয়েছে, তা নাড়িয়ে দিয়েছে পুরো দেশকে। রবি চন্দ্র দাস ক্ষোভের সাথে বলেন, “ছেলের যদি কোনো দোষ থাকতো, তবে আইন ছিল, বিচার হতো। কিন্তু এভাবে পিটিয়ে মারা কি কোনো ধর্ম শেখায়? আমরা গরিব বলে কি আমার ছেলেটার জীবন রক্ষা হলো না?

​

​হত্যাকাণ্ডের পর দীপুর ছোট ভাই অপু দাসের দায়ের করা মামলায় এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, বাকি আসামিদের ধরতেও অভিযান চলছে।

​দীপু গত দুই বছর ধরে ভালুকার একটি পোশাক কারখানায় কাজ করে সংসারের হাল ধরেছিলেন। সেই সাজানো সংসার আজ তছনছ হয়ে গেছে এক উন্মত্ততায়। এখন সহায়তার টাকার চেয়েও পরিবারের চোখে বড় হয়ে বিঁধছে ন্যায়বিচারের আকুতি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

​‘৫০ লাখ নয়, দুনিয়া দিলেও কি ছেলেকে ফিরে পাবো?’: দীপুর বাবার আর্তনাদ, চায় খুনিদের ফাঁসি

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x