রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব কোদালা এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী শ্রীশ্রী ভুবনেশ্বরী মন্দিরে গীতাভবনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ (১৪০২ বঙ্গাব্দ) দুই দিনব্যাপী ব্যাপক ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকে মন্দিরটি এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক সাধনা, শাস্ত্রচর্চা ও সামাজিক ঐক্যের কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
আয়োজক কমিটি সূত্রে জানা যায়, উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বর্ণাঢ্য সাজসজ্জা, আলোকসজ্জা ও ধর্মীয় পরিবেশ সৃষ্টি করা হয়েছে। দূর-দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দের অংশগ্রহণে এ আয়োজন প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
১৩ই ফাল্গুন ১৪৩২ বাংলা,২৬ ফেব্রুয়ারী ২০২৬ ইং, বৃহস্পতিবার ঊষালগ্নে নগর কীৰ্ত্তন, শ্রীশ্রী গুরু পূজা ও গুরু বন্দনা , শ্রীশ্রী চণ্ডীপাঠ ও শ্রীশ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞের শুভারম্ভ। পৌরহিত্য করবেন: শ্রীমৎ স্বামী চিন্ময়ানন্দ পুরী মহারাজ।
সহ-প্রধান, তারানন্দ মহাকালী যোগাশ্রম, কালুরঘাট, চট্টগ্রাম এবং বিভিন্ন মঠ ও মিশনের মহাত্মা সাধু ও মহারাজবৃন্দ ।
উদ্বোধনী দিনে সকালে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন ও বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। এরপর শ্রীশ্রী গীতাপাঠ, নামসংকীর্তন ও ভক্তিমূলক সংগীত পরিবেশিত হবে। বিকেলে ধর্মীয় আলোচনা সভায় গীতার মাহাত্ম্য, ভক্তির সাধনা ও মানবকল্যাণে ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরবেন আমন্ত্রিত বক্তারা। সন্ধ্যায় আরতি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি শেষ হবে।

দিনব্যাপী হরিনাম সংকীর্তন, বিশেষ পূজা-অর্চনা, ভোগ নিবেদন ও মহাপ্রসাদ বিতরণের আয়োজন থাকবে। এই মহানামযজ্ঞ সমাজে শান্তি, সম্প্রীতি ও আধ্যাত্মিক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিমূলক আবহে আয়োজিত এ মহোৎসব সফলভাবে সম্পন্ন হবে—এমন প্রত্যাশা করছেন আয়োজক ও ভক্তবৃন্দ।
মতামত