হিন্দুস নিউজ

পহেলা বৈশাখে শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দিরে পাঁচ শত কণ্ঠে গীতা পাঠ উৎসবের আয়োজন

| প্রিন্ট সংস্করণ

পহেলা বৈশাখে শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দিরে পাঁচ শত কণ্ঠে গীতা পাঠ উৎসবের আয়োজন
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কোমরপুরের মধ্যরামচন্দ্রপুর গ্রামে বৃন্দাবনপাড়ায় অবস্থিত শ্রীশ্রী রাধাগোবিন্দ কালীমন্দির প্রাঙ্গণে পহেলা বৈশাখের পূর্ণলগ্নে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাঁচ শত কণ্ঠে গীতা পাঠ উৎসব। 

নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে এই ধর্মীয় আয়োজনকে ঘিরে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

আয়োজক সূত্রে জানা গেছে, পহেলা বৈশাখ উপলক্ষে সমবেত কণ্ঠে শ্রীমদ্ভগবদ্‌গীতা পাঠের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানোর লক্ষ্যে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে অনুষ্ঠান আয়োজনের জন্য আনুষ্ঠানিক অনুমতিপত্র গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন। মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস চন্দ্র তরুণী দাসের উপস্থিতিতে অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হয়।

এই আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে শুভ শক্তি স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন (SSSF)-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। অনুমোদন গ্রহণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা শ্রী যাত্রা মহন বর্মন, চেয়ারম্যান শ্রী রমেশ চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শ্রী কাজল চন্দ্র, প্রধান মুখপাত্র শ্রী প্রভাত চন্দ্র রায়, কেন্দ্রীয় টিম লিডার শ্রী তন্ময় চন্দ্র দাস এবং ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী টিম লিডার শ্রী সুবাস চন্দ্র সিংসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা জানিয়েছেন, আগামী ১লা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার এই গীতা পাঠ উৎসব অনুষ্ঠিত হবে। সমবেত কণ্ঠে গীতা পাঠের মাধ্যমে ধর্মীয় চেতনা জাগ্রত করা এবং নতুন বছরকে শুভ শক্তির আহ্বানে বরণ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করতে সকল সনাতনী ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পহেলা বৈশাখে শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দিরে পাঁচ শত কণ্ঠে গীতা পাঠ উৎসবের আয়োজন

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x