হিন্দুস নিউজ

রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি-কে জগন্নাথানন্দ পুরী মহারাজের বিশেষ শুভেচ্ছা ও স্মারক প্রদান

| প্রিন্ট সংস্করণ

রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি-কে জগন্নাথানন্দ পুরী মহারাজের বিশেষ শুভেচ্ছা ও স্মারক প্রদান
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সর্বশেষ সংসদীয় আসন বান্দরবান ৩০০ নং আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরীকে এক বর্ণাঢ্য গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল ২২ ফেব্রুয়ারি বান্দরবানের ঐতিহাসিক রাজার মাঠে জেলাবাসীর পক্ষ থেকে আয়োজিত এই বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে জনতার ঢল নামে। উৎসবমুখর পরিবেশে নবনির্বাচিত এই জননেতাকে বরণ করে নেয় সর্বস্তরের মানুষ।

​অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য রাজপুত্র বাবু সাচিং প্রু জেরী এমপি-কে সংবর্ধনা স্মারক এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করেন ৩নং ফাঁসিয়াখালীস্থ শ্রী শ্রী জগন্নাথ ঋষি আশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জগন্নাথানন্দ পুরী মহারাজ ও সেবায়েত শ্রীমৎ সত্য চৈতন্য ব্রহ্মচারী। এ সময় লামা উপজেলা সনাতনী সমাজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পৌর যুবদল নেতা বাবু বিধান কান্তি দাশ।

​শ্রীমৎ স্বামী জগন্নাথানন্দ পুরী মহারাজ নবনির্বাচিত সংসদ সদস্যের উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করে আশীর্বাদ প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন যে, পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং অবহেলিত জনপদের উন্নয়নে রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি অগ্রণী ভূমিকা পালন করবেন। সংবর্ধনা ও ভালোবাসায় সিক্ত হয়ে নবনির্বাচিত সংসদ সদস্য উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বান্দরবানকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি-কে জগন্নাথানন্দ পুরী মহারাজের বিশেষ শুভেচ্ছা ও স্মারক প্রদান

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x