ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার পৌরসভার ৯ নং ওয়ার্ডের মহলবাড়ি এলাকায় অবস্থিত শ্রী শ্রী বনকালী মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে কে বা কারা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে এ ন্যাক্কারজনক হামলা চালায় বলে স্থানীয়রা জানিয়েছেন।


প্রতিমার উপর হামলা চালিয়ে ভাংচুর করে এবং ভগবান শিবের মূর্তির বুকে আগুন ধরিয়ে দেয়। এতে ঐ মন্দিরে থাকা প্রতিমাগুলো ক্ষতিগ্রস্থ হয়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এ হামলাকে পরিকল্পিত ও সাম্প্রদায়িক উসকানিমূলক কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে দোষীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, একটি ধর্মীয় উপাসনালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি সাম্প্রদায়িক সম্প্রীতির পরিপন্থী।
তারা এমন ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন তারা।
মতামত