আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এনবিআরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩৩৪-এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড জনস্বার্থে এবং সরকারের পূর্বানুমোদনক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে স্বাভাবিক ব্যক্তি (Individual) ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাদের ২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৬-এর পরিবর্তে ৩১ মার্চ ২০২৬ নির্ধারণ করা হলো।”
উল্লেখ্য, বাংলাদেশে সাধারণত প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকে। তবে করদাতাদের সুবিধার্থে এবার কয়েক দফায় এই সময়সীমা বাড়িয়েছে এনবিআর। এর আগে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় নির্ধারিত থাকলেও, সর্বশেষ এই ঘোষণার ফলে করদাতারা রিটার্ন প্রস্তুত ও জমা দেওয়ার জন্য আরও এক মাস অতিরিক্ত সময় পেলেন। তবে এই সুবিধা শুধু ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবারের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। প্রতিষ্ঠান বা কোম্পানির জন্য এই সময়সীমা প্রযোজ্য নয়।
মতামত