বাংলায় একাধিক ধর্মীয় মহাপুরুষের আবির্ভাব এবং তাঁদের বিপুলসংখ্যক ভক্ত-অনুসারী থাকা সত্ত্বেও হিন্দু সমাজ কেন বিলুপ্তির দিকে ধাবমান—এমন প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর, শিবাবতার গুরুচাঁদ ঠাকুর, জগদ্বন্ধু সুন্দর, অনুকূল ঠাকুর, বালক ব্রহ্মচারী, রাম ঠাকুর, লবচন্দ্র পাল, লোকনাথ ব্রহ্মচারী ও স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বের নাম উল্লেখ করেন।
পোস্টে গোবিন্দ চন্দ্র প্রামাণিক প্রশ্ন তোলেন, এসব মহাপুরুষের আবির্ভাব এবং তাঁদের লক্ষ লক্ষ ভক্ত-অনুসারী সক্রিয় থাকার পরও কেন হিন্দু সমাজ বিলুপ্তির দিকে ধাবমান। হিন্দু সমাজ যদি বিলুপ্ত হয়ে যায়, তাহলে এসব অবতার ও মহাপুরুষের আরাধনার প্রয়োজনীয়তা কী—সেই প্রশ্নও তিনি সামনে আনেন।
পোস্টের শেষাংশে তিনি লেখেন, “যাদের জানা আছে, একটু জানান তো।”
তাঁর এ প্রশ্নকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে হিন্দু সমাজের বর্তমান পরিস্থিতি, ধর্মীয় চর্চা, সামাজিক ঐক্য এবং মহাপুরুষদের আদর্শ অনুসরণের বাস্তবতা নিয়ে আলোচনা চলছে।
মতামত