বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার এমপি'র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আদমদীঘি উপজেলা শাখার নেতৃবৃন্দ।
১লা মার্চ ২০২৬ইং, রোববার এমপি'র কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎপর্বে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আদমদীঘি উপজেলার বিভিন্ন মন্দির, ধর্মীয় অনুষ্ঠান ও সনাতন সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন ও নিরাপত্তা বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।
নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁর দায়িত্বশীল ভূমিকা ও এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন পূজা উদযাপন ফ্রন্ট আদমদীঘি উপজেলা শাখার আহ্বায়ক সৌরভ কুমার কর্মকার, সদস্য সচিব অভিলাশ কুমার বর্মন, যুগ্ম আহ্বায়ক মৃণাল সরকার, কানাই প্রামাণিক, অ্যাডভোকেট কৃষ্ণ রায়, হারান মহন্ত, চিত্তরঞ্জন দেবনাথসহ বিভিন্ন ইউনিয়ন কমিটি ও মন্দির কমিটির নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ এমপি মহোদয়ের কাছে উপজেলায় অবস্থিত মন্দিরসমূহের অবকাঠামোগত উন্নয়ন, ধর্মীয় উৎসব পালনে প্রশাসনিক সহযোগিতা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এ সময় এমপি আব্দুল মহিত তালুকদার সকল সম্প্রদায়ের সমঅধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্ব তুলে ধরে বলেন, এলাকার উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় তিনি সর্বদা সচেষ্ট থাকবেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্যের নেতৃত্বে আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় হবে।
মতামত