শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

রাঙ্গুনিয়ায় শান্তিনিকেতন সর্বজনীন শ্রীকৃষ্ণ উদয়ন মন্দিরের অষ্টপ্রহর মহানাম সংকীর্তন ও ধর্মীয় মহাসম্মেলন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শান্তিনিকেতন এলাকায় অবস্থিত শান্তিনিকেতন সর্বজনীন শ্রীকৃষ্ণ উদয়ন মন্দির-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে তিনদিনব্যাপী মহতী ধর্মীয় মহাসম্মেলন ও অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে।

সনাতনী পরিমণ্ডলের সিংহপুরুষ, বীর ত্যাগী সন্ন্যাসী পরিব্রাজক শ্রীমৎ স্বামী চিন্তাহরণ পুরী মহারাজ কর্তৃক ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত এ মন্দিরটি দীর্ঘ পাঁচ দশক ধরে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে ভূমিকা রেখে আসছে। বসন্তের প্রায় বিদায়লগ্নে অপরূপ প্রাকৃতিক পরিবেশে বট-অশ্বথের ছায়াঘেরা প্রাঙ্গণে এ আয়োজনকে ঘিরে ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ৩১ মার্চ ২০২৬ মঙ্গলবার বিকাল ৩টায় সমবেত গীতাপাঠ ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করবেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক শ্রীযুক্ত বাবু দীপেন সাহা।

সন্ধ্যা ৭টায় মহানাম সংকীর্তনের শুভ অধিবাস অনুষ্ঠিত হবে। এতে পৌরহিত্য করবেন শ্রী নিতাই দাস বাবাজি এবং কীর্তন পরিচালনায় থাকবেন টিভি ও বেতার শিল্পী শ্রী বিশ্বরূপ দাশ (বোয়ালখালী)।

মহা আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন শ্রীমৎ স্বামী মহানন্দ পুরী মহারাজ, অধ্যক্ষ, শ্রীশ্রী চিন্তাহারী সাধনপীঠ যোগাশ্রম, বাঁশখালী, চট্টগ্রাম। 

১৭ চৈত্র ১৪৩২, ১ এপ্রিল ২০২৬ বুধবার ব্রাহ্মমুহূর্তে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তনের শুভারম্ভ হবে। দুপুরে ভোগরাগ নিবেদন এবং দিনব্যাপী আনন্দ বাজারে অন্নপ্রসাদ বিতরণ করা হবে। সন্ধ্যা পর্যন্ত ভক্তিমূলক সংগীত ও নামসংকীর্তন চলবে।

নাসসুধা পরিবেশনে : শ্রীশ্রী ব্রজের গোপাল সম্প্রদায় চট্টগ্রাম। শ্ৰীশ্ৰী প্ৰভু প্রাণকৃষ্ণ সম্প্রদায় ঢাকা। শ্রী কৃষ্ণ উদয়ন মন্দির সম্প্রদায়- রাঙ্গুনিয়া। শ্রী গৌরাঙ্গ সম্প্রদায়- যশোর।

১৮ চৈত্র ১৪৩২, ২ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ব্রাহ্মমুহূর্তে মহানাম সংকীর্তনের পূর্ণাহুতি ও নগর পরিক্রমা শেষে মোহন্ত বিদায়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে। 

উৎসব সফল করতে উপজেলা প্রশাসন, রাঙ্গুনিয়া মডেল থানা, রাঙ্গুনিয়া পৌরসভা ও ৩নং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদ সার্বিক সহযোগিতা প্রদান করছে বলে আয়োজকরা জানান।

মন্দির পরিচালনা পরিষদ ও শান্তিনিকেতন গ্রামের ভক্তবৃন্দ সকল ধর্মপ্রাণ সনাতনী ভক্তদের সপরিবারে উপস্থিত থেকে অন্নপ্রসাদ গ্রহণ ও অনুষ্ঠানমালায় অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন। উৎসব উপলক্ষে অনুদানও সাদরে গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গুনিয়ায় শান্তিনিকেতন সর্বজনীন শ্রীকৃষ্ণ উদয়ন মন্দিরের অষ্টপ্রহর মহানাম সংকীর্তন ও ধর্মীয় মহাসম্মেলন

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x