শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

রাঙ্গুনিয়ার নজরের টিলা রাধাকৃষ্ণ মন্দিরে পঞ্চম দোল উপলক্ষে ৪৬তম অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর এলাকার নজরের টিলা দাশপাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরে পঞ্চম দোল উৎসব উপলক্ষে ৪৬তম সার্বজনীন অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নজরের টিলা রাধাকৃষ্ণ মন্দির পরিষদের উদ্যোগে আগামী ২২ ও ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ (৭ ও ৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ) মন্দির প্রাঙ্গণে দুইদিনব্যাপী এ ধর্মীয় মহোৎসবের আয়োজন করা হয়েছে।

 ২২ ফাল্গুন (৭ মার্চ) শনিবার সকাল ১০টায় শ্রীমদ্ভগবদ্‌গীতা পাঠের মাধ্যমে কর্মসূচির সূচনা হবে। গীতাপাঠ পরিবেশন করবেন শ্রী শ্রীমৎ জ্যোতিময়ানন্দ পুরী মহারাজ, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, শ্রীশ্রী মাতা সীতাদেবী মন্দির, কাপ্তাই পার্বত্য জেলা। গীতাপাঠে সহযোগিতা করবেন বিশিষ্ট সংগীতশিল্পী ও গীতাপাঠক শ্রী বিকাশ দাশ। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন প্রকৌশলী সঞ্জীব কুমার দাশ (রতন), বিশিষ্ট দানশীল ব্যক্তি ও সমাজসেবক, কুলকুলাই বাসুলিয়া, চট্টগ্রাম এবং নির্বাহী উপদেষ্টা হিসেবে উপস্থিত থাকবেন জনাব মো. হোছেন, সাবেক চেয়ারম্যান, ৪নং মরিয়মনগর ইউনিয়ন পরিষদ, রাঙ্গুনিয়া।

এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে শ্রী দীপেন সাহা, অধ্যাপক শ্রী অসিম শীল, এডভোকেট জয় বড়ুয়া, শ্রী দিলীপ কুমার দাশ, শ্রী বাবলু দাশ, শ্রী বিজয় কুমার সেন, শ্রী বাবুল সাহা, শ্রী দুলাল কান্তি দাশ এবং ডা. তাপস কুমার সাহা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

একই দিন সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী মহানামযজ্ঞের শুভ অধিবাস অনুষ্ঠিত হবে। এতে পৌরহিত্য করবেন অধ্যক্ষ শ্রীকৃষ্ণ স্বরূপ দাশজী, শ্রীশ্রী রাধামুরারী মোহন কুঞ্জ, উত্তর সাবেক রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। অধিবাস ও পূর্ণাহুতি অনুষ্ঠান সম্পন্ন করবেন শ্রীশ্রী বিজয় কৃষ্ণ সম্প্রদায়, মাগুরা।

 ২৩ ফাল্গুন (৮ মার্চ) রবিবার ব্রাহ্মমুহূর্তে মহানামযজ্ঞের শুভারম্ভ ও অহোরাত্র তারকব্রহ্ম নামসংকীর্তন শুরু হবে। দুপুর ১২টায় ঠাকুরের রাজভোগ নিবেদন করা হবে। পরে দুপুর ১টা এবং রাত ৯টায় আনন্দবাজারে ভক্তদের জন্য অন্নপ্রসাদ বিতরণ করা হবে। এদিন নামসুধা পরিবেশন করবেন শ্রী মাকালী সম্প্রদায় (বাগেরহাট), শ্রী প্রভু দয়ালকৃষ্ণ সম্প্রদায় (খুলনা), শ্রী ভবতারিণী অষ্টসখী সম্প্রদায় (খুলনা) এবং শ্রী বিজয় কৃষ্ণ সম্প্রদায় (মাগুরা)।

 ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ (৯ মার্চ ২০২৬) সোমবার ঊষালগ্নে শ্রীশ্রী নামযজ্ঞের সমাপনী পূর্ণাহুতি ও নগর পরিক্রমা অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, কলিযুগে মানবমুক্তি, বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় এই মহানামযজ্ঞের আয়োজন করা হয়েছে। ভক্তদের ভজন-কীর্তন ও হরিনাম সংকীর্তনে মন্দির প্রাঙ্গণ ভক্তিময় হয়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া সকল ভক্ত ও ধর্মপ্রাণ সনাতনীদের সপরিবারে উপস্থিত থেকে এ ধর্মীয় মহোৎসবকে সার্থক করার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গুনিয়ার নজরের টিলা রাধাকৃষ্ণ মন্দিরে পঞ্চম দোল উপলক্ষে ৪৬তম অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x