শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

রাউজান ডাবুয়া রামনাথ পাড়ায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী স্মরণে মন্দিরের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া রামনাথ পাড়ায় শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমের উদ্যোগে যুগাবতার শিবকল্প মহাযোগী শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী স্মরণে মন্দিরের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে।

গত ৫, ৬ ও ৭ মার্চ (বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার) তিনদিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, বাল্যভোগ, পূজা, রাজভোগ নিবেদন, গঙ্গা আহ্বান ও শুভ অধিবাস। অনুষ্ঠানে পৌরহিত্য পরিবেশন করেন বৈষ্ণব প্রবর পণ্ডিত রূপন কান্তি চক্রবর্ত্তী এবং শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন সৌরভ সাহা।

এছাড়াও অনুষ্ঠানে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ সংকীর্তনের শুভারম্ভ, শ্রীশ্রী বাবা লোকনাথের পূজা, কৃষ্ণলীলা ও গৌরলীলা প্রদর্শনসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভক্তদের জন্য দিনরাত অন্নপ্রসাদের ব্যবস্থা রাখা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত উপদেষ্টা বিদ্যুৎ মল্লিক ও হারাধন চক্রবর্ত্তী। মন্দির পরিচালনা পরিষদের সভাপতি তারাশংকর চৌধুরী (তারক), উর্ধ্বতন সহ-সভাপতি রানা সদাগর (বাপ্পী), সহ-সভাপতি অলক সদাগর, বিশ্বজিত মহাজন (পিংকু), শিমুল তালুকদার (বাসু), দেবাশীষ সদাগর ও শানু তালুকদার। সাধারণ সম্পাদক পঙ্কজ চক্রবর্ত্তী, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন চক্রবর্ত্তী, সহ-সাধারণ সম্পাদক সনজীব দে (পান্না), অর্থ সম্পাদক সত্যজিৎ মজুমদার, সহ-সাংস্কৃতিক সম্পাদক প্রান্ত চক্রবর্ত্তী এবং দপ্তর সম্পাদক শুভ সদাগরসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উৎসব উদযাপন পরিষদের সভাপতি রানা সদাগর, উর্ধ্বতন সহ-সভাপতি দেবাশীষ সদাগর, সাধারণ সম্পাদক সুব্রত দে, অর্থ সম্পাদক সনজীব দে (কালু), সাংগঠনিক সম্পাদক রাজু বিশ্বাসসহ অন্যান্য সদস্যরা অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় নিয়োজিত ছিলেন।

উক্ত মহতী ধর্মীয় অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নর-নারী ভক্তবৃন্দের সমাগম ঘটে এবং তারা ভক্তিভরে মহানাম সংকীর্তনে অংশগ্রহণ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

রাউজান ডাবুয়া রামনাথ পাড়ায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী স্মরণে মন্দিরের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x